বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শেষ নির্বাচনী সমাবেশে আজ নারায়ণগঞ্জ আসছেন শেখ হাসিনা,জেলা জুড়ে উৎসবের আমেজ

- Advertisement -
Single page 1st Paragraph

 আওয়ামীলীগ সভাপতি,বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ সংসদ নির্বাচন এর প্রচারনার অংশ হিসেবে শেষ নির্বাচনী সমাবেশ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ আসছেন আজ ৪ জানুয়ারী বৃহস্পতিবার। দীর্ঘ পনেরো বছর পর শহরের কোন সমাবেশে আসছেন তিনি।বঙ্গবন্ধু কন্যার আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ শহর তো বটে,পুরো জেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।স্থানীয় নেতাকর্মী সমর্থকদের বাইরে সাধারণ মানুষের মাঝেও লক্ষনীয় গত কয়েকদিন ধরে উৎসব আমেজ। জনপ্রিয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান এর নির্বাচনী এলাকাধীন ইসদাইরস্থ খাঁন সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আয়োজিত সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন করে সবাই অপেক্ষায় এখন সমাবেশের। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, প্রধানমন্ত্রীর সড়কপথে আসার কথা রয়েছে৷ তিনি বলেন,জনসভাস্থলে ইতোমধ্যে মঞ্চ তৈরি করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি মেনে সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ফতুল্লা স্টেডিয়ামের সামনে একটি তোরণ নির্মাণ করা হয়েছে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড়ে প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানিয়ে ফেস্টুন সাঁটানো দেখা গেছে৷ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমন উপলক্ষে গত কয়েকদিন ধরে একেএম শামীম ওসমান এর সার্বক্ষনিক ব্যস্ততা ছিলো চোখে পড়ার মতো।তিনি বরাবরের মতো নেত্রীর নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সাঁজিয়েছেন সবকিছু। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ শহরজুড়ে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

 ৩ জানুয়ারী বুধবার দুপুরে এ বিষয়ে এসপি সাংবাদিকদের বলেন,প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দায়িত্ব স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ)।তাদের সঙ্গে সমন্বয় করে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।জনসভাস্থল ও প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার পথে পোশাকে ৩ হাজার পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করবেন। জনসভা চলাকালীন আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে কিছু যান চলাচলের ক্ষেত্রে ‘ডাইভারশন’ ব্যবস্থা করা হবে৷ কথা হয় শহরের বাসিন্দা আরিফুর রহমান(৫৬) এর সাথে।তিনি বলেন,আমি সরাসরি কোনো দলের সঙ্গে জড়িত নই।কিন্তু দেশের ভালোর জন্য বঙ্গবন্ধু কন্যার বিকল্প নেই।তাই আমি ও আমার পরিবার ওনার ফ্যান। অবশ্যই কালকের সমাবেশে যাবো ইনশাআল্লাহ। “কাল কোন কাজ করবেন না,শেখ হাসিনার সমাবেশে যাবেন।”তাই আজ রাত পর্যন্ত রিকশা চালানোর পরিকল্পনার কথা বললেন রুহুল আমিন নামের এক রিকশাচালক। আসলেই বঙ্গবন্ধু কন্যার আগমন উপলক্ষে সকল শ্রেণি পেশার নারায়ণগন্জবাসীর মাঝে বিরাজমান উৎসবের আমেজ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাতকরণসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয়...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বান্দরবান সদর ও রোয়াংছড়ি...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত নিলামে ৪৫টি এবং বিশেষ নিলামে ৮৮টি লট অনুমোদন পেয়েছে।...

সর্বশেষ

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির...

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত...

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ...

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...