বোয়ালখালীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সিডিএ’র সাবেক চেয়ারম্যান কর্মবীর আবদুচ ছালামের কেটলীর প্রতিকের সমর্থনে গণসংযোগ করেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা,স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত(মরনোত্তর)দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক অধ্যাপক খালেদের সুযোগ্য সন্তান সাপ্তাহিক স্লোগান ও স্লোগা্ননিউজডটকম এর সম্পাদক মোহাম্মদ জহির।

মঙ্গলবার (২রা জানুয়ারি ) বিকেলে উপজেলার তিনি বিভিন্ন এলাকায় সিডিএর সাবেক চেয়ারম্যান কর্মবীর আবদুচ ছালামের সমর্থনে লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন।

গণসংযোগকালে মোহাম্মদ জহির বলেন, স্মার্ট বোয়ালখালী গড়তে আগামী ৭ জানুয়ারি কেটলি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তিনি আরও বলেন,আলহাজ আবদুচ ছালাম কথায় নয়, তিনি কাজে বিশ্বাসী। তার মাধ্যমেই বোয়ালখালীর কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। অপরাধ মুক্ত ও সুন্দর সমাজ বিনির্মানণ ছেলে মেয়েদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। বেকারত্ব নিরসনে তরুণ তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে চাকুরির ব্যবস্থা করা হবে।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা নুরুল গণি শাহ,ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, আরিফ মহিউদ্দিন , জাহিদুল ইসলাম মজুমদার, মোহাম্মদ সুজা চৌধুরী, মোহাম্মদ মোরশেদ, , রোকন উদ্দিন নেজামী, মোহাম্মদ ইসমাইল প্রমূখ।
