সোমবার, ২৯ জুন ২০২৬

বিদেশ পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক মোরশেদ গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

কেতাদুরস্ত সেজে নিজেকে জাহির করতেন বড় কর্তা হিসেবে। যিনি চাইলেই চাকরি দিতে পারেন সরকারি-বেসরকারি অফিসে। পাঠাতে পারেন ইউরোপ-আমেরিকা। এমন প্রলোভনে অন্তত ৪০ জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। মঙ্গলবার নগরীর হালিশহর এলাকা থেকে ওই ব্যক্তিকে র‌্যাব গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মোরশেদ রানা আবির (২৮) লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পূর্ব শেরপুর গ্রামের শামসুল হকের ছেলে।চোখে সানগ্লাস, গলায় সোনার চেন। কেতাদুরস্ত মোরশেদ রানাকে দেখলে মনে হবে কোন অফিসের বড় কর্তা। বাস্তবে বড় একটি প্রতারক চক্রের প্রধান মোরশেদ রানা ওরফে আবীর। যিনি নিজেকে হোমরা-চোমরা হিসেবে জাহির করতে ক্ষণে ক্ষণে বদলাতেন সাজ পোশাক। তারই প্রমাণ র‌্যাবের জব্দ করা স্বর্ণালঙ্কার আর জুতার বাহার।

মোরশেদ মূলত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়া আর বিদেশে পাঠানোর নামে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। র‌্যাবের হাতে আটক হবার পর নিজেই স্বীকার করেন কিভাবে জাল বিছাতেন প্রতারণার। এসময় তার কাছ থেকে বিভিন্নজনের ৮টি পাসপোর্ট, ৬টি এটিএম কার্ড, ৮টি চেকবই, ১০টি স্টাম্পসহ বিপুল স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।
বহুরূপী এই প্রতারক আটক হবার খবর পেয়ে র‌্যাব কার্যালয়ে ভিড় জমান প্রতারিতদের মধ্যে অন্তত ২০ জন। যদিও তার প্রতারণার শিকার হয়েছেন অন্তত ৪০ থেকে ৫০ জন।

মঙ্গলবার চান্দগাঁও র‌্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব।
র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ জানান, গত কয়েকবছরে চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানের লোকজনকে ফাঁদে ফেলে মোরশেদ হাতিয়ে নেন কয়েক কোটি টাকা। এখন খোঁজা হচ্ছে তার সহযোগীদের।

মোরশেদের বাড়ি লক্ষীপুরের পূর্বশেরপুর গ্রামে। প্রতারণার জন্য প্রথমে জনবহুল শহর চট্টগ্রাম ও ঢাকায় এসে অবস্থান করেন। এরপর তিনি শহরের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, পাঁচ তারকা আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল, জনবহুল এলাকা এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আসা যাওয়া শুরু করেন।

একপর্যায়ে প্রতারণার ফাঁদে ফেলতে পারবেন এমন লোকদের টার্গেট করেন। পরে তাদের সঙ্গে মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে যোগাযোগ করে সখ্য গড়ে তোলেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...