বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শপথ নিলেন চট্টগ্রাম সমিতি-ঢাকা’র নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যবৃন্দ

- Advertisement -
Single page 1st Paragraph

শতোর্ধ্ববর্ষী ও ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি-ঢাকা’র ২০২৪-২০২৫ মেয়াদের নির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত ৩১ ডিসেম্বর ২০২৩, রবিবার, তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সভাপতি ও সিবিএম গ্রুপের চেয়ারম্যান জয়নুল আবেদীন জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের শপথ পরিচালনা করেন সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আবদুল করিম।

সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরোর সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মুখ্য সচিব ও সমিতির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ আবদুল করিম, সাবেক সচিব ও হাসপাতাল কমিটির চেয়ারম্যান মোঃ দিদারুল আনোয়ার। এছাড়াও সমিতির ট্রাস্টি বোর্ড, উপদেষ্টা পরিষদ, হাসপাতাল কমিটির অনেক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত নির্বাহী পরিষদ (২০২৪-২০২৫) এর কর্মকর্তা/সদস্যবৃন্দ হলেন সভাপতি সাবেক কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মোহাম্মদ মুসলিম চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক চৌধুরী, মোহাম্মদ সফিউল আজম চৌধুরী, মোঃ গিয়াস উদ্দীন খান, মোহাম্মদ নাছের (নাছির), এডভোকেট নাসরীন সিদ্দিকা লিনা, সাধারণ সম্পাদক রাজউকের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক, অর্থ সম্পাদক সৈয়দ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, মোঃ তানভীর খান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল, শিক্ষা ও পাঠাগার সম্পাদক রাহুল বড়ুয়া, সাহিত্য ও সেমিনার সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ পিয়ারু, সাংস্কৃতিক সম্পাদক পারভেজ মোঃ চৌধুরী, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোকছেদ আলম মনজু, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক মোঃ মামুনুর রশীদ রাসেল, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক প্রকৌশলী জাহিদ আবছার চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এডভোকেট রাবেয়া বেগম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ আবদুল মাবুদ, শফিকুর রহমান, মাহ্মুদ সালাহ্উদ্দীন চৌধুরী, এডভোকেট আনিচ উল মাওয়া আরজু, আলম ইশরাক চৌধুরী, মোহাম্মদ লোকমান ফারুকী, মোঃ ফরিদুল আলম, মোঃ কামাল হোসেন তালুকদার, মোঃ ওমর হায়াত চৌধুরী, মোহাম্মদ আমজাদ হোসাইন, শরন কুমার বড়–য়া, সাদিদ রেজা চৌধুরী ও মোঃ ফাহিম চৌধুরী।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, উপদেষ্টা পরিষদের সদস্য সচিব এডভোকেট এম. মাসুদ আলম চৌধুরী, সদস্য প্রফেসর ড. আনসারুল করিম, ড. বিমল গুহ, সুলতান মাহমুদ, ড. মোহাম্মদ মহিউদ্দিন, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মেসবাহ উদ্দীন জঙ্গী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র ২০২৪-২০২৫ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনে মোহাম্মদ মুসলিম চৌধুরী সভাপতি এবং প্রকৌশলী উজ্জ্বল মল্লিক সাধারণ সম্পাদকসহ তাঁদের পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাতকরণসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয়...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বান্দরবান সদর ও রোয়াংছড়ি...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত নিলামে ৪৫টি এবং বিশেষ নিলামে ৮৮টি লট অনুমোদন পেয়েছে।...

সর্বশেষ

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির...

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত...

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ...

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...