রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

আলীকদমে ৩০ হাজার ইয়াবাসহ নারী আটক

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের আলীকদম উপজেলায় ৩০ হাজার ইয়াবাসহ রুমা আক্তার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫। তবে রুমা আক্তরের স্বামী ইয়াবা ব্যবসায়ী নজরুল পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি র‌্যাব।

গ্রেফতারকৃত রুমা আক্তার (৩০) আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের খুইল্যা মিয়া পাড়ার বাসিন্দা নজরুল ইসলামের এর স্ত্রী। তার পিতার নাম ফরিদুল আলম।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে বান্দরবানের আলীকদম সদর ইউনিয়নের খুইল্ল্যা মিয়া পাড়ায় রুমা আক্তারের বসতঘরে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, র‌্যাব-১৫ আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারির প্রেক্ষিতে বান্দরবানের আলীকদম সদর ইউনিয়নের খুইল্ল্যা মিয়া পাড়ায় রুমা আক্তারের বসতঘরে অভিযান চালানো হয়।

এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে রুমা আক্তার নামে এক নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী তার দুই সহযোগীর নাম প্রকাশ করেছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই সহযোগীর একজন তার স্বামী নজরুল ইসলামসহ অন্যজন কৌশলে দ্রুত পালিয়ে যান বলে স্বীকার করেন আটককৃত নারী

এই বিভাগের সব খবর

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে যেতে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে...

পেট ও মোটরসাইকেলের সিটের নিচে লুকানো বিপুল ইয়াবা উদ্ধার

চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ২১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। এ সময় পেটের ভেতরে...

পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে : ডা. শাহাদাত হোসেন

পবিত্র আল কোরআন ও হাদিসের নৈতিক শিক্ষায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ইভটিজিং ও মাদকের মতো সামাজিক...

সর্বশেষ

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে যেতে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত...

পেট ও মোটরসাইকেলের সিটের নিচে লুকানো বিপুল ইয়াবা উদ্ধার

চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে...

পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে : ডা. শাহাদাত হোসেন

পবিত্র আল কোরআন ও হাদিসের নৈতিক শিক্ষায় নতুন প্রজন্মকে...

মধ্যপ্রাচ্য সংকটে বাতিল হয়েছে ৫৫টি এলএনজি কার্গো: অর্থ উপদেষ্টা

মধ্যপ্রাচ্যের চলমান সংকটে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত...

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...