সমাজের সুবিধা বঞ্চিত, অসহায় এবং দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জনতা ব্যাংকের ডিএমডি মোঃ গোলাম মরতুজা। নগরীর শুলকবহর এলাকায় জনতা ব্যাংকের সৌজন্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ডিজিএম মোঃ ফজলুল হক, এজিএম বাদল কান্তি দাশ, এজিএম সুব্রত দাশ, এসপিও হোসাইন আকতার রাফি, আমির মার্কেট শাখার ম্যানেজার মোঃ জোবায়ের ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
ডিএমডি মোঃ গোলাম মরতুজা বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরও জনতা ব্যাংক শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সারাদেশে বিভিন্ন ইউনিটের মাধ্যমে জনতা ব্যাংক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। তিনি ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

