আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আজ শুক্রবার থেকে চট্টগ্রামে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
সকালে চট্টগ্রাম মহানগরীর হালিশহর দক্ষিণ পূর্ব রিজিয়ন সদর দপ্তর থেকে তারা তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেন। চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ ছাড়া বাকি ১৫ টি সংসদীয় আসনে দায়িত্ব পালনের জন্য ৭৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
নির্বাচনের দিন এবং নির্বাচনের আগে ও পরে যেকোন ধরনের নাশকতা প্রতিরোধে নগর এবং বিভিন্ন উপজেলায় ১০ জানুয়ারি পর্যন্ত বিজিবি সদস্যরা টহল এবং দায়িত্ব পালন করবে।

