বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দল বা প্রার্থী বুঝে নয় অপরাধ বুঝেই ব্যবস্থা গ্রহণ : রাশেদা সুলতানা

- Advertisement -
Single page 1st Paragraph

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) দল বা প্রার্থী বুঝে নয়, অপরাধের ধরন বুঝেই ব্যবস্থা গ্রহণ করছে। ইসির দৃষ্টিতে সকল প্রার্থীই সমান।
তিনি বলেন, ‘স্বতন্ত্র, হেভিওয়েট বা লাইটওয়েট-আমরা এসব কিছু বুঝিনা। আমরা বুঝি প্রার্থী প্রার্থীই। সব প্রার্থীই আমাদের কাছে সমান। আমরা সেভাবেই নির্দেশনা দিয়েছি। যে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, কমিশন তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। প্রার্থীরা যাতে আচরণ বিধি মেনে চলে তা দেখার জন্য মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমান আদালতসহ নির্বাচন অনুসন্ধান কমিটিসহ আইনশৃংখলা বাহিনী কাজ করছে।’
নির্বাচন কমিশনার আজ শুক্রবার লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রস্তুতি খুবই ভালো। প্রধান নির্বাচন কমিশনারসহ প্রত্যেক কমিশনার জেলায় জেলায় গিয়ে সবার সাথে কথা বলছেন। একটা ভালো ভোট করতে হলে সবার সমন্বয় দরকার। আমরা সেই সমন্বয়টা করেছি। সেটা যাতে আরও দৃঢ় হয় আমরা সেই ব্যবস্থায় যাচ্ছি। আইনশৃংখলা বাহিনী প্রতিটি স্তরেই তৎপর। কোনো রকম অস্থিতিশীল অবস্থা বা ভোটের পরিবেশ নষ্ট হওয়ার কোনো ধরণের সুযোগ নেই। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কমিশন সচেষ্ট রয়েছে। ভোটাররা এসে যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করছি।’
মতবিনিময় সভায় রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, উপ মহাপুলিশ পরিদর্শক আব্দুল বাতেন ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাতকরণসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয়...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বান্দরবান সদর ও রোয়াংছড়ি...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত নিলামে ৪৫টি এবং বিশেষ নিলামে ৮৮টি লট অনুমোদন পেয়েছে।...

সর্বশেষ

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির...

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত...

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ...

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...