রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ছনহরায় হুইপ সামশুল হক চৌধুরীর গণসংযোগ

- Advertisement -
Single page 1st Paragraph

পটিয়াকে অতীতের মত সন্ত্রাসমুক্ত রাখতে ঈগল প্রতীকে ভোট দেওয়ার জন্য মানুষ উদগ্রীব হয়ে আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম–১২ পটিয়া আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী। তিনি মঙ্গলবার বিকেলে পটিয়ার ছনহরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঈগল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমি ১৫ বছর ধরে এ পটিয়ার জনপদে কোনো সন্ত্রাসদের স্থান দেইনি। তাই তারা এখন ভোটের মাঠে আতংক সৃষ্টি করে নানা কৌশলে আমাকে পরাজিত করতে চায়। কিন্তু সাধারণ জনগণ বুঝতে পেরেছে কাকে ভোট দিলে এ পটিয়া অতীতের ন্যায় আগামীতেও শান্তির জনপদে রূপ লাভ করবে। কাকে ভোট দিলে এ পটিয়া চুরি–ছিনতাই, দখল–বেদখল, সন্ত্রাস ও মাদকমুক্ত হবে, সাধারণ মানুষ নিরাপদে থাকবে। এজন্য পটিয়ার সর্বস্তরের মানুষ এখন উদগ্রীব হয়ে আছে আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়ী করে সন্ত্রাসমুক্ত পটিয়া গড়তে।

গণসংযোগকালে তার সাথে ছিলেন দক্ষিণ জেলা আ. লীগ নেতা বিজন চক্রবর্তী, ছনহরা ইউনিয়ন আ. লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওসমান আলমদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আরাফাত শাকিল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুল হান্নান, বোরহান উদ্দিন আলমদার, যুবলীগ নেতা লোকমান হোসেন বাপ্পা প্রমুখ।

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...