রবিবার, ১৪ জুন ২০২৬

সন্দ্বীপে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় উস্কানী মূলক বক্তব্য ও নৌকার প্রার্থীর চরিত্র হননের অভিযোগ

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র ও নৌকার কর্মী এবং সমর্থকদের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া কিছু দ্বন্দ সংঘাত ও পাল্টাপাল্টি মামলাকে কেন্দ্র করে নৌকা প্রার্থীর পক্ষে সংবাদ সন্মেলন করেছে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ। উক্ত সংবাদ সন্মেলনে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ এর পক্ষে সভাপতি আলাউদ্দীন বেদন তার বক্তব্যে বলেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও সমর্থকরা তাদের প্রচার প্রচারণায় ও বিভিন্ন সভার বক্তব্যে তাদের প্রার্থী ও প্রতীকের পক্ষে ভোট না চেয়ে শুধু উস্কানী মুলক বক্তব্য ও নৌকার প্রার্থীর চরিত্র হননের চেষ্টা করছে। যা নির্বাচনী আচরন বিধি লংঘনের সামিল।আমরা চাই সকল প্রার্থীর অংশ গ্রহনে একটি উৎসব মুখর ও প্রতিদ্বস্দ্বীতামূলক নির্বাচন হউক।এজন্য আমাদের কর্মী ও সমর্থকদের কঠোরভাবে উপজেলা আওয়ামী লীগ থেকে নির্দেশনা দেওয়া আছে। তিনি আরো বলেন আওয়ামী লীগ ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে উপজেলা লেভেল পর্যন্ত খুবই সু-সংগঠিত এবং বিগত ১০ বছরে মাহফুজুর রহমান মিতার নেতৃত্ব সন্দ্বীপে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তাই যারা উন্নয়নকে সমর্থন করে তারা অবশ্যই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে ভোট দেবে। অতএব নৌকার জয় সু-নিশ্চিত ভেবে তারা এসব অপ-কৌশল নিচ্ছে।আমরা একটি অবাধ ও সুষ্ট নির্বাচনের পক্ষে এবং বর্তমানে দায়িত্বরত প্রশাসন যে নিরপেক্ষ ভূমিকা রাখছে তাতে আমাদের কোন দ্বিমত নেই।

২৬ ডিসেম্বর দুপূরে উপজেলাস্থ খানদানী রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সন্মেলনের সময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মিশন,আওয়ামী লীগ নেতা মোঃ তাহের,মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম,কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজি টিটু,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন সহ আওয়ামী লীগ নেতা প্রনব রায়,রেজাউল করিম সাগর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

সর্বশেষ

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...