সোমবার, ২০ এপ্রিল ২০২৬

‌‌‘অসাম্প্রদায়িক বোয়ালখালীর উন্নয়নে আবদুচ ছালাম যোগ্য ব্যক্তি’

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের কেটলী মার্কার সমর্থনে বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধীর দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঝন্টু চৌধুরী, জেলা সহ সভাপতি বাবুন ঘোষ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ নজরুল ইসলাম বলেন, আবদুচ ছালাম একজন সুুশিক্ষিত ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তিনি দীর্ঘদিন ধরে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে রাজনীতি করে আসছেন, গণ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। বোয়ালখালী উপজেলায় যেমন রয়েছে পীর, আউলিয়া, দরবেশ ও সুফি সাধকদের আস্তানা তেমনি রয়েছে মেধস মুণি আশ্রমের জগৎ খ্যাত হিন্দু তীর্থ ও বৌদ্ধ সস্যাসীদের সাধনপীঠ।

আবদুস ছালামের মত অসাম্প্রদায়িক চেতনার একজন দক্ষ, পরিশ্রমী ও অভিজ্ঞ মানুষকে কেটলী মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে সাম্প্রদায়িক সম্প্রীতির বোয়ালখালীর মানুষ সুষম উন্নয়ন পাবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার সহ সভাপতি পন্ডিত সমীর চক্রবর্তী, ডা. সুকুমার নাথ, দিলীপ চৌধুরী, রুবেল শীল, শ্যামল বিশ্বাস টিসু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শ্রামা প্রাসাদ দাশগুপ্ত, সাংগঠনিক সম্পাদক কাজল চক্রবর্তী, মহিলা সম্পাদিকা বিউটি চৌধুরী, তানচি সেন প্রমুখ।

এই বিভাগের সব খবর

বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষাকে সামনে রেখে খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। রোববার (১৯ এপ্রিল) সকালে নগরীর জামাল খান...

চট্টগ্রাম জেলায় ৭ লাখ ৬৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

চট্টগ্রামে আগামীকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম-রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭ হাজার...

খাগড়াছড়িতে ৮০ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা

জেলায় আগামীকাল থেকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ টিকা ক্যাম্পেইন চলবে ১০ মে পর্যন্ত। শিশুদের জরুরী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ১১ দিনব্যাপী এ ক্যাম্পেইনে...

সর্বশেষ

বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষাকে সামনে রেখে খাল-নালা...

চট্টগ্রাম জেলায় ৭ লাখ ৬৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

চট্টগ্রামে আগামীকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম-রুবেলা জরুরি...

খাগড়াছড়িতে ৮০ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা

জেলায় আগামীকাল থেকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ...

রাঙ্গামাটিতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

জেলার কাপ্তাইয়ে আজ উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত...

রাউজানে এসএসসি পরীক্ষা উপলক্ষে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলায় আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে রাউজান-২ কেন্দ্র...

রাউজানে অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে চার ট্রাক চালককে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের রাউজান উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে...