রবিবার, ১৪ জুন ২০২৬

আদমজী ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৫.৫ কোটি ডলার বিনিয়োগ

- Advertisement -
Single page 1st Paragraph

প্যাসিফিক জিন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেসার্স প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেড ৫ কোটি ৪৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে আদমজী ইপিজেডে একটি তৈরি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে। বেপজাধীন ইপিজেডসমূহের মধ্যে এটি হতে যাচ্ছে প্যাসিফিক জিন্স গ্রুপের নবম প্রতিষ্ঠান। বর্তমানে এই গ্রুপের আটটি প্রতিষ্ঠান সফলভাবে চট্টগ্রাম ইপিজেডে তাদের ব্যবসা পরিচালনা করছে। প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেড হবে চট্টগ্রাম ইপিজেডের বাইরে তাদের প্রথম শিল্প প্রতিষ্ঠান।
এ লক্ষ্যে সম্প্রতি ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেডের সাথে চুক্তি সই করেছে বেপজা। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
সম্পূর্ণ দেশীয় মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বার্ষিক ১ কোটি ২৫ লাখ পিস লেডিস টপ, ১ কোটি ২৫ লাখ পিস নারী/পুরুষের ফর্মাল ও ক্যাজুয়াল ড্রেস, ৩১ লাখ পিস ছেলে ও মেয়ের ক্যাজুয়াল ড্রেস তৈরি করবে। প্রতিষ্ঠানটিতে ৭৯৭০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ.ন.ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশিদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...