বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

এমপি নদভীর গানম্যান প্রত্যাহার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব এর অভিযোগের প্রেক্ষিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. আবু রেজা নদভী এমপি’র গানম্যান আবদুল্লাহ-আল-মামুন প্রকাশ মামুন মিয়া প্রত্যাহার করে নিয়েছেন নির্বাচন কমিশন।

গত সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নিকট আব্দুল মোতালেব এ অভিযোগ দেওয়ার পর বিকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামুন মিয়াকে প্রত্যাহার করে নেন। এ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস আবদুল মোতালেবের অভিযোগের বিষয়ে মামুন মিয়াকে এমপি’র গানম্যান থেকে প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে মোতালেব বলেন, এ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী তাঁর নির্বাচনী প্রচারণায় এতদিন দায়িত্বে থাকা সরকারি গানম্যান মামুন মিয়াকে সার্বক্ষণিক তাঁর সাথে রাখছেন এবং ভোটার ও অন্যান্য প্রার্থীর সমর্থক স্থানীয় নেতা কর্মীদের ভয় ভীতি প্রদর্শন করছেন। এমনকি বিভিন্ন কেন্দ্রে ও ভোটারদের নিকট উক্ত গানম্যান দ্বারা নগদ টাকা বিলির খবর ও জানা গেছে। আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় কোন প্রার্থী সরকারি গানম্যান ব্যবহার করা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা ২০০৮ এর ১৪(২) এর সুস্পষ্ট পরিপন্থি। তাই প্রচারণাকালে গানম্যান নিয়ে হুমকি ধমকি দিয়ে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার এই অপচেষ্টার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ জরুরী মনে করছি। পাশাপাশি কনস্টেবল মামুন মিয়ার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

জানা গেছে, পুলিশ কনস্টেবল মামুন মিয়া গানম্যান হিসেবে বিগত কয়েক বছর ধরে এ আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য আবু রেজা নদভী এমপি’র নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

গানম্যান প্রত্যাহারের বিষয়ে এমপি আবু রেজাকে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান মামুন মিয়াকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন ,তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...