বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বর্জ্য গ্রহণ কর্মসূচিতে ফারাজ করিম

রাউজান হবে দেশের পরিচ্ছন্নতম পৌরসভা

- Advertisement -
Single page 1st Paragraph

‘আমাদের অঙ্গীকার, রাউজান থাকবে আবর্জনামুক্ত পরিষ্কার’ এই শপথ রাউজান পৌর এলাকার স্কুল-কলেজ, মাদরাসার পাঁচ শতাধিক রোভার স্কাউট ও গার্লস গাইড সদস্যের।

গতকাল শুক্রবার নিজেদের এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্ট বর্জ্য জমাদানের এক কর্মসূচিতে এসে তারা এই অভিমত ব্যক্ত করে। দুই হাজার অপচনশীল বর্জ্যের বস্তা নিয়ে স্কাউট ও গার্লস গাইড দল এসেছিল রাউজান সরকারি কলেজ মাঠে। পরিচ্ছন্ন পৌরসভা গড়ার প্রয়োজনে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বর্জ্য সংগ্রহের এই ব্যতিক্রমী কর্মসূচি হাতে নেন। গতকাল স্কাউট ও গার্লস গাইডের এই কর্মসূচিতে কলেজ মাঠে আসেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি পরিচ্ছন্ন রাউজান গড়ার কাজে স্কাউট ও

গার্লস গাইড সদস্যদের এ কাজে অংশ নেয়ায় প্রশংসা করেন।
দুপুরে বর্জ্য গ্রহণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফজলে করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, ঐতিহাস-ঐতিহ্যের লালন ভূমি রাউজান। ইতিমধ্যে রাউজান খ্যাতি পেয়েছে গ্রিন, পিংক ও ক্লিন উপজেলা হিসেবে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে এই পৌরসভাকে সবচাইতে উন্নত, পরিবেশ বান্ধব, পরিচ্ছন্ন পৌরসভার স্বীকৃতি আদায় করার। তিনি স্কাউট ও গার্লস গাইড সদস্যদের প্রতি মাদক, অপরাধমুক্ত সমাজ গড়তে জনচেতনতামূলক কাজে অবদান রাখার আহ্বান জানান।

মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, অ্যাড. সমীর দাশগুপ্ত, কাউন্সিলর অ্যাডভোকেট দীলিপ চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর সওকত হাসান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুছ, রাউজান আরআরএসি সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...