বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়ায় ভোটারদের দুয়ারে দুয়ারে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের ভোট প্রার্থনা

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নির্বাচনী গণসংযোগের শুরুতে তিনি স্থানীয় রাহাতিয়া দরবারে মাজার জিয়ারত করেন। এরপর প্রচারের শুরু থেকে স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি সর্বসাধারণের মাঝে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা দেয়। সড়ক ও আশেপাশের বাড়ি-ঘর থেকে সাধারণ মানুষ তথ্যমন্ত্রীকে দেখতে ভিড় জমায় এবং পুষ্পবর্ষণ করে।
এ সময় মন্ত্রী সবার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান এবং স্থানীয় মুরব্বিসহ জনসাধারণের সাথে হাত মেলান। নেতৃবৃন্দের উচ্ছ্বাসের জবাবে হাছান মাহমুদকেও নৌকা প্রতীকে ভোট চেয়ে স্লোগান দিতে দেখা যায়।
তথ্যমন্ত্রী এ দিন মরিয়ম নগর গাজী রশিদিয়া পাড়া, আমিরকুলাল পাড়া, পাঁচবাড়ি, সোনালী ব্যাংক চত্বর, বালুগোট্টা, চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কাটাখালী, কদমতলী, জিয়া মার্কেট, বনগ্রামসহ বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচার কর্মসূচি চালান এবং স্থানে স্থানে পথসভায় বক্তব্য দেন।
পথসভায় ড. হাছান বলেন, একজন শ্রমিক কিংবা কামলার দৈনিক কাজের সময়সীমা সর্বোচ্চ ৮ ঘন্টা। আর আমি দৈনিক ১৬ ঘন্টা পরিশ্রম করি। রাত দু’টার আগে কখনো ঘুমাতে পারিনা। সবার শুক্র ও শনিবার ছুটি আছে, আর আমার কোনো ছুটি নাই। গত ১৫ বছর ধরে রাঙ্গুনিয়ার সব মানুষের জন্য আমি নিরন্তর কাজ করেছি। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে রাঙ্গুনিয়ার সব মানুষের খেদমত করেছি। সবার পাশে থাকার চেষ্টা করেছি। আমাকে ভোট দেয়নি, আমার বিরুদ্ধে ক্যাম্পেইন করেছে এরকম মানুষের চাকুরিও আমার হাত ধরে হয়েছে।
তিনি বলেন, ‘গত ১৫ বছর সবার জন্য আমার দুয়ার খোলা রেখেছি। এখন আমি আপনাদের দুয়ারে হাজির হয়েছি। আপনারা আমার জন্য আপনাদের দুয়ারটা খোলা রাখবেন, এবং আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে পুনরায় এমপি নির্বাচিত করার আহ্বান জানাই।’
চুয়েটে’র ভিসি অধ্যাপক ড. রফিকুল আলম, কনকর্ড ইন্টারন্যাশনালের মালিক মোহাম্মদ আবু জাফর, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, মো. শাহজাহান সিকদার, মুহাম্মদ আলী শাহ, নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিছ আজগর, কামরুল ইসলাম চৌধুরী, শফিকুল ইসলাম, ইফতেখার হোসেন বাবুল, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারসহ উত্তর জেলা, উপজেলাসহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মন্ত্রীর গণসংযোগে যোগ দেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...