রবিবার, ১৪ জুন ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে ছেলেকে ছোঁড়া গুলিতে বাবার মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ছেলেকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীদের চালানো গুলিতে আবুল ফয়েজ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা।
পুলিশসূত্রে জানা গেছে, এদিন রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে চিকিৎসা শেষে বাবাকে নিয়ে বাড়ি ফিরছিলেন ইসমাইল। পথে তাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করে। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিটি তার বাবার শরীরে বিদ্ধ হয়। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইরফান ইউছুপ বলেন, রাতে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, আবুল ফয়েজের ছেলে ইসমাইলের সঙ্গে স্থানীয় রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরোধ ছিল। যার জের ধরে সন্ত্রাসীরা ইসমাইলকে নানাভাবে হুমকি প্রদান করে আসছিল। কী বিষয়ে বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...