শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বকে আরও একবার চমকে দিয়ে উত্তর কোরিয়া পরীক্ষামূলক হোয়াসং এইটিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।এতে মনে হচ্ছে দেশটি শীঘ্রই একটি পারমাণবিক সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের যেকোনো অংশে আঘাত হানতে সক্ষম হবে।বিশ্লেষকরা একথা জানান।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, দেশটির নেতা কিম জং উন এর মতে সোমবারের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেশের পারমাণবিক কৌশলগত শক্তির নির্ভরযোগ্যতা প্রদর্শন করেছে।তিনি আরও বলেন,উস্কানি দিলে পিয়ংইয়ং পাল্টা আঘাত করতে দ্বিধা করবে না। বুধবার যুক্তরাষ্ট্রের বি-বি ওয়ান এবং দক্ষিণ কোরিয়ার ও জাপানের যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের নিকটে যৌথ বিমান মহড়া পরিচালনা করেছে।এই মহড়াকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষার প্রতিক্রিয়ায় শক্তি প্রদর্শন হিসেবে অভিহিত করেন। এটি ছিল পিয়ংইয়ং এর ২০২৩ সালের পঞ্চম আইসিবিএম পরীক্ষা এবং এপ্রিল ও জুলাইয়ের পরীক্ষার পর তৃতীয়বার হোয়াসং এইটিন নিক্ষেপ। এই ক্ষেপণাস্ত্রকে কিম “সবচেয়ে শক্তিশালী” বলে প্রশংসা করেছে।এটি সর্বোচ্চ ছয় হাজার কিলোমিটার উচ্চতায় পৌঁছেছে এবং এক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।

বিশ্লেষকরা বলেন,এটি একটি পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম এবং যদি এটি স্বাভাবিক গতিপথে নিক্ষেপ করা হয় তবে এটির ব্যাপ্তি পনেরো হাজার কিলোমিটারের বেশি হতে পারে,যা যুক্তরাষ্ট্রের যেকোনো অংশে আঘাত করার জন্য যথেষ্ট। ওবামা প্রশাসনের সময় অস্ত্র নিয়ন্ত্রণ এবং গণবিধ্বংসী অস্ত্র বিষয়ক হোয়াইট হাউসের সাবেক সমন্বয়কারী গ্যারি সামোর বলেন,তিনি এই সপ্তাহের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে আংশিকভাবে ওয়াশিংটন ও সিউলের মধ্যে নিরাপত্তা সহযোগিতা দৃঢ় করার প্রতিবাদে উত্তর কোরিয়ার পক্ষ থেকে“রাজনৈতিক সংকেত” হিসেবে দেখছেন।

১৫ ডিসেম্বর ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার পারমাণবিক পরামর্শদাতা গ্রুপের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।যুক্তরাষ্ট্র সিউলকে রক্ষা করতে পারমাণবিক অস্ত্রসহ তাদের হার্ডওয়্যারের সম্পূর্ণ ব্যবহার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সূত্র:-নিউইয়র্ক টাইমস ও ভয়েস অফ আমেরিকা

এই বিভাগের সব খবর

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া...

সর্বশেষ

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...