শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তারা

সন্দ্বীপ নৌকার কর্মীর সমান ভোটও পাবেনা স্বতন্ত্র প্রার্থী

- Advertisement -
Single page 1st Paragraph

পৌরসভা ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর বর্ধিত সভায় বক্তারা বলেন-স্বতন্ত্র ও সকল প্রার্থী মিলে নৌকার কর্মীর সমান ভোটও পাবেনা,তারা শুধু শুধু মাঠে নেমে কয়েকদিন গলাবাজি করবে এবং আবারও ভোটারদের ফেলে রেখে কেউ ঢাকায়, কেউ চট্টগ্রাম চলে যাবেন,ভুলে যাবেন সন্দ্বীপের মানুষের কথা। পরবর্তীতে আবারো বিভিন্ন নির্বাচনে অতিথি পাখি হয়ে ভোট চাইতে আসবেন। সাধারন ভোটাররা তাদের সেই অপকৌশল জেনে গেছে, তাই তারা দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

২১ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত এই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র মোক্তাদের মাওলা সেলিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধার সম্পাদক ও প্যানেল মেয়র সফিকুল মাওলা। সভায় সভাপতিত্ব করেছেন ৩ নং ওয়ার্ড আওয়ামীলিগ এর সভাপতি আব্দুল বাতেন।

সভা সঞ্চালনা করেছেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কাউন্সিলর মহব্বত বাঙ্গালী।সন্মানীত অতিথি ছিলেন কাউন্সিলর আলাউদ্দীন বাবলু,সাবেক ছাত্রলীগ নেতা ও যুক্তরাষ্ট্র প্রবাসী সালাউদ্দীন বিপ্লব।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন,মোঃ কাসেম,কার্তিক চক্রবর্তী, যুবলীগ নেতা মাকছুদের রহমান জাবেদ,সাবেক পৌরসভা ছাত্রলীগ সভাপতি মোঃ ফয়সাল উদ্দিন সহ কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আরো বলেন পৌরসভার ব্যাপক উন্নয়ন ঘটেছে মাফুজুর রহমান মিতার হাত ধরে।পৌরসভায় প্রায় ৩শ কোটি টাকার ১ টি বৃহৎ প্রকল্প অনুমোদন হয়েছে এমপি মিতার আন্তরিক প্রচেষ্টার ফসল হিসাবে। তাই পৌরবাসীর সময় এসেছে এ সমস্ত কাজের প্রতিদান দেওয়ার, আর প্রতিদান দেওয়ার একটাই সুযোগ ৭ জানুয়ারী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মাহফুজুর রহমান মিতার জয় সু-নিশ্চিত করা।

এই বিভাগের সব খবর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর এবং বিশ্বমঞ্চে উন্নত ও মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম (৪১) নামে এক স্কুলশিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৬ ঘণ্টা ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা...

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের...

হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংসের নির্দেশ ট্রাম্পের

কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের ওপর...

উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

ব্যাটার নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং পেসার মুস্তাফিজুর রহমানের...