বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

উচ্চ আদালতের রায়ে প্রার্থীতা ফিরে পেলেন সীতাকুণ্ডের লায়ন ইমরান

- Advertisement -
Single page 1st Paragraph

উচ্চ আদালতের রায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।
বাংলাদেশ হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায়ে তাঁকে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে প্রার্থীতা ফেরত দেন আদালত।
এক শতাংশ ভোটারের সমর্থন সংগ্রহে সমস্যার কারণ দেখিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সীতাকুণ্ডের জনপ্রিয় এ আওয়ামী লীগ নেতার প্রার্থীতা বাতিল করা হয়।
পরবর্তীকালে নির্বাচন কমিশনে আপীলের পরও যথাযথ সময় প্রদান না করা শুনানির কারণে সেখানেও প্রার্থীতা ফেরত না পেয়ে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থাপিত বিশেষ নির্বাচনী ট্রাইবুনালে আপীল করেন এবং দীর্ঘ ৪দিন টানা অপেক্ষার পালা শেষ করে আজ হাইকোর্ট বিভাগের বিশেষ আদালতের বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান এবং বিচারপতি মোঃ বশির উল্লাহ এর বেঞ্চের রায়ে অবশেষে নির্বাচনের মাঠে ফিরে এলেন সীতাকুণ্ডের কৃতীসন্তান বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী এবং বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির বিশেষজ্ঞ সদস্য লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।
প্রার্থীতা ফিরে পাবার এই লড়াইয়ে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট হাবিবুল ইসলাম ভুঁইয়া এবং এডভোকেট মোঃ আবু নাসের।
প্রার্থীতা ফিরে পাবার পর লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা’র অশেষ দয়ায় জনগণের খেদমতের জন্য আমার পথ খুলে গেছে। আমি আমার এই প্রাথমিক বিজয় সীতাকুণ্ডের মানুষকে উৎসর্গ করে দিতে চাই। ইনশাআল্লাহ্, অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে আমার পথচলায় সীতাকুণ্ড, আকবরশাহ এবং পাহাড়তলী এলাকার জনসাধারণ শুধু নয়, বরং বাংলাদেশের আপামর তৃণমূলের খেটে-খাওয়া সাধারণ মানুষেরা আমাকে সাহায্য সহযোগিতা ও অকুন্ঠ সমর্থন দিয়ে যাবেন।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...