বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

গিয়াসের ২৭ দফা : স্মার্ট সমৃদ্ধ ও সম্প্রীতির মিরসরাই গড়ার প্রত্যয়

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম–১ মীরসরাই আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে লড়ছেন মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন। ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামা গিয়াস উদ্দিন স্মার্ট, সমৃদ্ধ ও সমপ্রীতির মীরসরাই গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

২৭ দফা প্রতিশ্রুতি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় গিয়াস উদ্দিন মীরসরাই পৌরসদরের লতিফিয়া সড়কের প্রধান নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে তিনি যেসব বিষয়কে প্রাধান্য দিয়েছেন সেগুলো হলো মীরসরাইকে সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোরগ্যাং, দুর্নীতি ও মাদকমুক্ত করে স্মার্ট, সমৃদ্ধ ও সমপ্রীতির মীরসরাই গড়ে তোলা, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে মীরসরাইবাসীকে অগ্রাধিকারভিত্তিতে চাকুরির ব্যবস্থার জন্য শিল্পমালিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করা ইত্যাদি।

গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট বলেন, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী গিয়াস উদ্দিন তৃণমূল থেকে উঠে আসা নেতা। আপনাদের প্রতি আহ্বান থাকবে এই তৃণমূলের নেতার পাশে আপনারা নির্বাচন প্রক্রিয়ার শেষ পর্যন্ত পাশে থেকে সহযোগিতা করার আবেদন জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা, কামরুল হাসান শাহীন, নুরুল আলম, সাবেক কাউন্সিলর ইমাম হোসেন, জাহেদ ইকবাল চৌধুরী, বরিউল হোসেন রবি, এসএম গোলাম সরওয়ার, নিজাম উদ্দিন, ফিরোজ উদ্দিন বাদল, ইমাম উদ্দিন, এসএম সেলিম, শেখ আবদুল আউয়াল তুহিন, মাইনুল ইসলাম মিল্টন, আছিফুর রহমান শাহীন প্রমুখ।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...