শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ভোটের গণসংযোগ শুরু করলেন শামীম ওসমান

- Advertisement -
Single page 1st Paragraph

 সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ১৯ শে ডিসেম্বর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী গণসংযোগ শুরু করলেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জনপ্রিয় আওয়ামীলীগ নেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান। গণসংযোগের পাশাপাশি শামীম ওসমান ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ভোলাইল নূর মসজিদ প্রাঙ্গন, হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় মাঠ,গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ,ফরাজীকান্দা মসজিদ সংলগ্ন মাঠ,মাঝিবাড়ি সংলগ্ন মাঠ ও কাশীপুর আওয়ামী লীগ অফিস সংলগ্ন মাঠে নির্বাচনী সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন।নিজের জন্য ভোট চাওয়ার চাইতে নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের বিরুদ্ধে দেশী বিদেশী চক্রান্তের বিষয়ে জনগনকে সতর্ক করে ও একই সাথে কুচক্রীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন।

তিনি দলমত নির্বিশেষে সন্ত্রাসীদের বিরুদ্ধে একযোগে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এলাকাবাসীকে আহবান জানিয়ে বলেন,আন্দোলনের নামে যারা মানুষ মারছে তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হলে এইসব অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।  দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত বিভিন্ন নির্বাচনী সমাবেশে শামীম ওসমান আরও বলেন,চলন্ত ট্রেনে অগ্নিসংযোগ করে মা-ছেলেসহ ৪ জনকে পুড়িয়ে মারাকে রাজনীতি বলে না।এই হত্যার রাজনীতি আমার ভালো লাগে না।যখন তখন বাস জ্বালিয়ে দেওয়া, হরতাল অবরোধের ডাক দিয়ে অগ্নিসন্ত্রাস করে মানুষকে আতংকিত করার পরেও যখন মানুষ তাদের কর্মসূচীতে সাড়া না দিয়ে জীবিকার তাগিদে রাস্তায় বেড়িয়ে গন্তব্যের উদ্দেশ্যে বাস বা ট্রেনে করে যাত্রা করে,প্রতিশোধ পরায়ন হয়ে সেই ট্রেনে আগুন লাগিয়ে নিরপরাধ মানুষদের পুড়িয়ে মারা হলো

।শামীম ওসমান প্রশ্ন রেখে বলেন,এর নাম কী রাজনীতি?তাঁদের কি আল্লাহর কাছে জবাব দিতে হবেনা? তিনি বলেন,আমার ৫৪ জন ছেলেকে এই হাত দিয়ে দাফন করেছি।আমরা তো প্রতিশোধ নেইনি। আমাদের ওপর বোমা হামলা করা হয়েছিলো।কিন্তু কেন? আমরা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কথা বলে কি অপরাধ করেছি?আমার এই ছোট ছোট ছেলেদের বৌ কেন অকাল বিধবা হবে?ওদের ছেলে মেয়েরা কেন বাবা ছাড়া মানুষ হবে?  শামীম ওসমান বলেন,আমি বিদেশ থেকে চাইলেও ওদের নাই করে দিতে পারতাম।পুলিশ-প্রশাসন সব ওদের পক্ষে থাকলেও আমরা চাইলে পারব নাই করে দিতে।কিন্তু আমরা করবো না।কারণ তাহলে ওদের সাথে আমাদের আর কোন তফাৎ থাকবে না। কাশিপুরের সভায় তিনি বলেন,আমরা এই কাশিপুর থেকে মুন্সিগঞ্জ ফ্লাইওভার করছি।এই রাস্তা আমার বাবার নামে হবে।এই ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক আমার বাবার নামে হয়েছে।আদমজী সড়ক আমার মায়ের নামে হয়েছে।আমি কিন্তু চাইনি।আমার বাবা মাকে সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী। উন্নয়ন কাজের বিবরন দিতে গিয়ে শামীম ওসমান বলেন,সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষ সেই দূষিত পানির নিচে গাদাগাদি করে থাকত।আমরা সেই ডিএনডি প্রজেক্ট নিয়ে এসেছি।শুধু ফতুল্লায় রাস্তা করেছি ছয়শ পঁচিশ কোটি টাকার।আমরা প্রাইমারি স্কুল করেছি, হাইস্কুল করেছি।কাজপাগল হয়ে নিজের সর্বোচ্চ সামর্থ দিয়ে কাজ করতে চেষ্টা করেছি।কেনো করেছি? শুধু আল্লাহকে খুশি করতে।

শামীম ওসমান নিজের নির্বাচনী এলাকার মানুষ সহ দেশবাসীকে কুচক্রীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আগামী ৭ই জানুয়ারীর নির্বাচনে ভোটকেন্দ্রে ব্যাপক উপস্থিতির মাধ্যমে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় এনে স্মার্ট বাংলাদেশ গড়ার সুযোগ দেবার জন্য উদাত্ত আহ্বান জানান।

এই বিভাগের সব খবর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর এবং বিশ্বমঞ্চে উন্নত ও মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম (৪১) নামে এক স্কুলশিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৬ ঘণ্টা ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা...

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের...

হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংসের নির্দেশ ট্রাম্পের

কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের ওপর...

উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

ব্যাটার নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং পেসার মুস্তাফিজুর রহমানের...