শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা

- Advertisement -
Single page 1st Paragraph

রামগড় তথ্য অফিসের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা ১৯ ডিসেম্বর সকাল ১০টায় রামগড় উপজেলার নাকাপা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামগড় পৌরসভার কাউন্সিলর আহসান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম ও স্বদেশ ত্রিপুরা, প্রধান শিক্ষক মনিকা রাণী রায়,স্কুল পরিচালনা কমিটির সভাপতি বেলায়েত হোসেন বেলাল, প্রতিষ্ঠাতা সদস্য মোস্তফা হায়দার চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের অভ্যুদয়, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতা সমুন্নত রাখতে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘মাটির ময়না’ প্রদর্শন করা হয়। উপস্থিতির মাঝে সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে তৃণমূলের জনসাধারণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক...

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

সাজেকে সড়ক অবরোধ চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকে শনিবার (২৪ অক্টোবর)...

সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি

রাজধানীর মগবাজার এলাকায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে অজ্ঞাত...

সর্বশেষ

চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা...

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

সাজেকে সড়ক অবরোধ চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি...

সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তের গুলি

রাজধানীর মগবাজার এলাকায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত...

অহিংস বিশ্ব বিনির্মাণে কবীর-লালনের দর্শন মানব জাতিকে সত্যপথ দেখাবে

সন্ত কবীর থেকে লালন ফকির পর্যন্ত–সুদীর্ঘ প্রায় ৫০০ বছরের...

কক্সবাজারে সেতুর সংযোগ সড়ক নির্মাণে ১.৮৯ একর জমি অধিগ্রহণের অনুমোদন

কক্সবাজার সদর উপজেলায় ভারুয়াখালী খালের ওপর নির্মাণাধীন সেতুর সংযোগ...

রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ গ্রহণ করলেন শামা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০...