শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

দুর্ঘটনার কবলে বাইডেন দম্পতি

- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে নিজের প্রচারণা সদর দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহর। সে সময় একটি গাড়ি মার্কিন প্রেসিডেন্টের গাড়ি বহরকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন নিরাপদেই আছেন।সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সময় রোববার জো বাইডেন গাড়িবহরের একটি এসইউভির সঙ্গে একটি সেডান গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার শিকার গাড়িটি প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের অংশ ছিল।

রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার পর সিলভার রংয়ের সেডান গাড়িটিকে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘিরে ফেলে চালকের দিকে অস্ত্র তাক করে। এ সময় গাড়ির চালক তার হাত ওপরে উঠিয়ে রেখেছিলেন। ঘটনার পর বাইডেন দম্পতি নিরাপদে উইলমিংটনে তাদের বাড়িতে ফিরে এসেছেন।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিস এজেন্টরা বাইডেনকে তার গাড়িতে নিয়ে যাচ্ছেন।

এই বিভাগের সব খবর

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া...

সর্বশেষ

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...