শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

নারীদের উচ্চশিক্ষার জন্য শতভাগ বৃত্তি

বিনাখরচে ইডিইউতে পড়ছে সামান্থা-সামিহা-সানজিদা

- Advertisement -
Single page 1st Paragraph

করোনার প্রকোপে বাবার ছোট দোকানটা বন্ধ হয়ে যায় আরিফা আক্তার সামান্থার। বাবা অসুস্থ হয়ে পড়ায় চার ভাই-বোনের সংসারে ঘনিয়ে আসে দুর্যোগ। টিউশন করে এইচএসসির গণ্ডি পার হলেও উন্নত বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার স্বপ্ন ক্রমে ফিকে হয়ে আসে তার।
একইরকম সংকটে সানজিদা আলম ও সামিহা আফরোজও। করোনায় বেসরকারি চাকুরে পিতার আয়ে বড়সড় আঘাত তাদের অনাগত ভবিষ্যত নিয়ে শঙ্কা তৈরি করে। এ সময় পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানতে পারেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি অসচ্ছল কিন্তু সম্ভাবনাময়-এমন নারীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে দিচ্ছে বিশেষ এক বৃত্তি। ‘উইম্যান এম্পাওয়ারমেন্ট এন্ড লিডারশিপ ফান্ড’ নামের এ বৃত্তির অধীনে নারীরা বিনাখরচে ইডিইউতে পড়ার সুযোগ পাচ্ছে।
এদের মধ্যে সামান্থা পড়ছেন বিবিএ নিয়ে। সানজিদা ও সামিহা পড়ছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। তাদের চার বছরের স্নাতক পর্যায়ের পড়ালেখার সম্পূর্ণ খরচ বহন করবে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি।
শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিষ্ঠালগ্ন থেকেই নানারকম বৃত্তি ও সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে বৈচিত্র্যময় শিক্ষাপরিবেশ ও সমাজের সকল শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করে চলেছে ইডিইউ, জানালেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। তিনি বলেন, শিক্ষার্থীদের, বিশেষত সম্ভাবনাময় নারীদের সবসময়ই আর্থিক সহযোগিতা দিয়ে আসছি আমরা। আনুষ্ঠানিকভাবে ফান্ড তৈরি করে বিষয়টিকে এবারই জনসমক্ষে আনা হলো। যারা কখনো ইডিইউতে পড়ার কথা ভাবতেও পারেনি, তারাও এই বৃত্তির ফলে এখানে পড়ার সুযোগ পাচ্ছে।
সম্ভাবনা থাকা সত্ত্বেও অসংখ্য নারী পারিবারিক অসচ্ছলতা, লিঙ্গবৈষম্য ও সহিংসতার শিকার হয়ে নিজেদের বিকশিত করতে পারছেন না। মানসম্মত উচ্চশিক্ষা ও উন্নত পরিবেশ দেওয়ার মাধ্যমে তাদের সেই সুযোগ করে দিতে বিনাখরচে পড়ার সুযোগ দিচ্ছে চট্টগ্রামের ইডিইউ।
তবে এক্ষেত্রে নারীদের শুধু আর্থিকভাবে অসচ্ছল হলেই হবে না, একইসাথে ভালো ফল অর্জন, সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ ও সামাজিক পরিসরে নেতৃত্বদানমূলক ভূমিকাও রাখতে হবে। সামান্থা যেমন পড়াশোনা-টিউশনের পাশাপাশি গিটার শিখেছে এবং বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনও করছেন নিয়মিত। সামিহা-সানজিদাও স্কুল জীবনে গার্লস গাইড, ইয়েলো গার্ডের মতো সামাজিক কর্মমুখী সংগঠনের সদস্য হিসেবে কাজ করেছেন।
বিনাখরচে পড়ার এ বৃত্তিটিকে কেবল সুবিধা হিসেবে নয়, বরং সুযোগ হিসেবেই দেখছে তারা। বৃত্তিপ্রাপ্ত তিনজনই চায় বিদেশে গিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন শেষে দেশের জন্য কিছু করার। তাদের মতো সুবিধাবঞ্চিত নারীদের উন্নয়নে সাধ্যমতো সুযোগ তৈরি করার স্বপ্ন তাদের।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিবছর আবেদনের ভিত্তিতে ১০জন শিক্ষার্থীকে ফান্ডের আওতায় আনা হবে। এ শিক্ষার্থীদের চার বছরের গ্র্যাজুয়েশন প্রোগ্রামে মোট ৭৫ লক্ষ টাকার আনুমানিক শিক্ষাব্যায় বরাদ্দ করা হয়েছে। সম্ভাবনাময় শিক্ষার্থীদের সহযোগিতায় গৃহিত এ উদ্যোগে সামর্থবান সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
এ বৃত্তির জন্য আবেদনকারীদের অবশ্যই এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার সমন্বিত জিপিএ ন্যূনতম ৯; ও/এ লেভেলের ক্ষেত্রে মোট পয়েন্ট ৩০ হতে হবে। এছাড়া প্রার্থীরা যদি কোনো এনজিও, সামাজিক সংগঠনের সাথে স্বেচ্ছাসেবী কাজে জড়িত থাকে; দারিদ্র্য বিমোচন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সম্পৃক্ত থাকে; অথবা সমাজে ইতোমধ্যে অসামান্য ভূমিকা রাখা বা উদ্যোক্তা হয়ে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। যদি প্রার্থী কোনো ধরনের সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকা-ে জড়িত থাকে এবং স্বীকৃতি বা অর্জনের অধিকারী হয়- সেসবও বিবেচনা করা হবে।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...