বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নির্বাচনের দৌড়ে বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প

- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৯ ডিসেম্বর) ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক জরিপে এমন আভাস পাওয়া গেছে। আগামী বছর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওয়াল স্ট্রিট জার্নাল এর জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট হিসেবে বাইডেন কম ভোট পাবেন। তিনি পেয়েছেন ৪৩ শতাংশ ভোট, অপর দিকে ট্রাম্প পেয়েছেন ৪৭ শতাংশ। অর্থাৎ বাইডেনের চেয়ে ট্রাম্প ৪ শতাংশ ভোট বেশি পেয়েছেন। প্রথমবারের মতো ২০২৪ সালে হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।

আগামী নির্বাচনে আবার অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন (৮১)। তবে তার দল ডেমোক্রেটিক পার্টির অবশ্য এতে সায় নেই। এ ক্ষেত্রে বাইডেনের বয়সকেই প্রধান অন্তরায় হিসেবে দেখছে তার দল। এ কারণে ভোটাররা মুখ ফিরিয়ে নিতে পারেন বলে আশঙ্কা তাদের।

এর আগে গত নভেম্বর মাসে নিউইয়র্ক টাইমসের এক জরিপেও বাইডেনের চেয়ে ৪৪ থেকে ৪৮ শতাংশ এগিয়ে ছিলেন ট্রাম্প।

এই বিভাগের সব খবর

টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা....

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঢাকা শহরকেও টোকিওর মতো পরিচ্ছন্ন...

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

সর্বশেষ

টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও...

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত...

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...