শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মনোনয়ন বৈধ : ভোটের মাঠে আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ এর মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার সকালে নির্বাচন কমিশনে আপিলের শুনানিতে এই ঘোষণা দেয়া হয়।

আজ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে গত ৪ ডিসেম্বর এক শতাংশ ভোটারের সমর্থনসূচক সইয়ে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়ন ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেন, অনেক ষড়যন্ত্রের পরও সবার দোয়ায় আমি ন্যায়বিচার পেয়েছি। প্রার্থিতা ফিরে পাওয়ায় আমার কর্মী সমর্থক সবাই আনন্দিত। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি ডবলমুরিং ও পাহাড়তলীর মানুষের ভালোবাসা এবং তাদের ও অসংখ্য নেতা-কর্মীর অনুরোধে। আমি বিশ্বাস করি, আপামর জনসাধারণ আমাকে ৭ জানুয়ারি ভালোবাসার প্রতিদান দেবেন।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...