রবিবার, ২ আগস্ট ২০২৬

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র

- Advertisement -
Single page 1st Paragraph

গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে তীব্র লড়াইয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে।
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস এবং আরব দেশগুলোর নেতৃত্বে অবিলম্বে একটি যুদ্ধবিরতির জন্য ক্রমবর্ধমান চাপ ওয়াশিংটনের ভেটো প্রদানের মাধ্যমে অকার্যকর করে দিয়েছে।
আমেরিকান দূত রবার্ট উড বলেছেন, রেজোলিউশনটি ‘বাস্তবতা থেকে ভিন্ন’ এবং এতে ‘সেখানে লক্ষ্য অর্জিত হবে না।’
দ্রুততার সাথে এবং একটি নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান অপরিবর্তিত রেখে আনা এই প্রস্তাবের জন্য তিনি রেজোলিউশনের পৃষ্ঠপোষকদের সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন।
রবার্ট উড বলেন, ‘এই রেজোলিউশনে এখনও একটি নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান রয়েছে, এটি হামাসকে ৭ অক্টোবর যা করেছিল তার পুনরাবৃত্তি করতে সক্ষম করে দেবে।’
হামাস পরিচালিত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবে গাজায় ১৭,৪৮৭ জনেরও বেশি লোক মারা যাওয়ার পরে গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডেকেছিলেন।
রেজুলেশনটি স্পনসর সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাত গভীরভাবে হতাশ।’
তিনি বলেন, ‘দুঃখের বিষয় এই কাউন্সিল মানবিক যুদ্ধবিরতির দাবি জানাতে অক্ষম।’
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে, ওয়াশিংটন যে কোনো প্রস্তাবে ভেটো দিতে পারে, স্থায়ী সদস্য বৃটেন এই রেজোলিউশনে ভোটদানে বিরত থাকে এবং অপর ১৩ সদস্য পক্ষে ভোট দেয়।
জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মনসুর বলেছেন, ‘যদি আপনি এটি (এই যুদ্ধ) সমর্থন করেন তবে আপনি মানবতাবিরোধী অপরাধকে সমর্থন করছেন।’
তিনি বলেন, ‘এটি নিরাপত্তা পরিষদের জন্য একটি ভয়ানক দিন।’
ইসরায়েল ওয়াশিংটনের ভেটোর প্রশংসা করেছে, দেশটির জাতিসংঘের দূত গিলাদ এরদান তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন।
ভোটের আগে গুতেরেস বলেছেন, ‘ইসরায়েলে হামাসের হামলার জবাবে ফিলিস্তিনি জনগণের সম্মিলিত শাস্তিকে কখনই সমর্থন করতে পারে না।’
ইসলামপন্থী আন্দোলনকে ধ্বংস করার অঙ্গীকার করে ইসরায়েল অবিরামভাবে গাজায় নজিরবিহীন বিমান হামলা এবং স্থল অভিযান শুরু করে। এখন তারা দক্ষিণ ইসরায়েলে ভয়ংকর হামলা চালাচ্ছে।

এই বিভাগের সব খবর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং সামগ্রিক অংশীদারিত্ব আরও জোরদার করা যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার। আজ...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

সর্বশেষ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...