মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

নাফ নদীর তীরে নৌকা থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর তীর কেওড়া বাগান থেকে ১ লাখ ৮০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ দিকে দেড় নম্বর নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যে নাজিরপাড়া বিওপির চোরাচালান প্রতিরোধ টহলদল ঐ এলাকায় গিয়ে কেওড়া বাগানে কৌশলগত অবস্থান নেয়। বিজিবির টহলদল চারজন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে।

টহলদল নৌকাটিকে দেখা মাত্রই চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত ব্যক্তিরা নৌকা হতে লাফিয়ে নাফ নদীর পার্শ্বে ঘন কেওড়া বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল নৌকাতে তল্লাশি করে ৪টি প্লাস্টিকের ব্যাগের ভেতর হতে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করে। এছাড়া মাদক বহনের দায়ে নৌকাটিও জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীদের শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের সব খবর

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম আসছে ‘এমটি নিনেমিয়া’

সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে আসছে আরও একটি জাহাজ। এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজটি বুধবার...

৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘সরকারের নির্দেশনা ও...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু...

সর্বশেষ

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম আসছে ‘এমটি নিনেমিয়া’

সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল)...

৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির...

দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান

দু’বার পিছিয়ে পড়েও চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে...

বাজেট কেবল অর্থ বরাদ্দের দলিল নয় দেশের উন্নয়ন ও সম্ভাবনার রূপরেখাও

অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, জাতীয় বাজেটকে কেবল...

রাউজানে গুলিতে যুবদল নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে গুলি করে যুবদল নেতা হত্যাকাণ্ডের...