শুক্রবার, ৩ জুলাই ২০২৬

সকল নাগরিকের অংশগ্রহণে নির্বাচনকে অর্থবহ করা সম্ভব : মতবিনিময়ে মনজুর আলম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন, দেশের শান্তি, নাগরিক জীবনের স্বস্তি ও সুশাসন দেশের মানুষের প্রত্যাশা। ধ্বংস ও অস্থিরতা দেশের কোনো কল্যাণ বয়ে আনে না। বিশ্বে বর্তমান বাংলাদেশ একটি মডেল। এদেশটি উন্নয়নশীল একটি দেশ। এদেশের পররাষ্ট্রনীতি ‘সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরীতা নয়’। এ নীতিতে আমরা সকল দেশের সহযোগীতায় সামনে এগুচ্ছি।

তিনি বলেন, জাতীয় সংস্কৃতি অটুট রেখে দেশের অর্থনীতি সমুন্নত রাখাই আমাদের সকলের প্রত্যাশা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আমরা সকল নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার মাধ্যমেই তা অর্থবহ করা সম্ভব। তিনি দেশ ও জাতির স্বার্থে সকলকে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। গতকাল সকাল ও বিকালে এইচ.এম ভবনে পর্যায়ক্রমে নগরীর লৌহজাত সামগ্রী ব্যবসায়ী, শিক্ষাবিদ ও কাওয়াল শিল্পীদের সাথে মতবিনিময়ে সাবেক মেয়র এ আহ্বান জানান।

হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময়ে লৌহজাত সামগ্রী ব্যবসায়ীদের মধ্যে কামাল উদ্দিন, জয়নাল আবেদীন, জাকির আহম্মদ, মুনির আহমদ, মোহাম্মদ মুছা, ওসমান আলী, আবুল বসর, আমির আহমদ, জয়নাল আবেদীন, শিক্ষাবিদ মোহাম্মদ আলমগীর, বাদশা আলম, আবদুস সাত্তার মজুমদার, মৌসুমী দাস, জাকির হোসেন, উৎপল কান্তি শীল, কাওয়াল শিল্পী আবদুল মান্নান, আহমদ নবী, মোহাম্মদ ইদ্রিস, আবদুল মালেক, বেলাল আহম্মদ, মনছুর, বাবু শীল, সুকান্ত শীল, সুজিত শীলসহ অন্যরা মতামত ব্যক্ত করেন।

এদিনে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম জননেতা এম এ আজিজ, জহুর আহমদ চৌধুরী, এম এ মান্নান, এবিএম মহিউদ্দিন চৌধুরী, ইসহাক মিয়া ও ইউসুফ মিয়াসহ অলি–আউলিয়াদের মাজার জেয়ারত ও ফাতেহা পাঠ করেন। এ সময় তরুণ শিল্পপতি মোহাম্মদ ফারুক আজম ও ফেরদৌস ইউসুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

সর্বশেষ

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...

রাশিয়ার রাতে হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়...

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন...

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে...