বায়েজিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন ‘বৃন্ত’–এর মোড়ক উন্মোচন গত ২ ডিসেম্বর স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, বৃন্ত একটি অসাধারণ প্রকাশনা। তাঁরা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি চর্চায় পারদর্শী করে তোলার চেষ্টা করছেন স্কুলের পরিচালক ও শিক্ষকবৃন্দ। এই ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম, প্রাবন্ধিক নেছার আহমদ, মুহাম্মদ মহসীন চৌধুরী, রেজাউল করিম স্বপন, এম কামাল উদ্দিন, মোহাম্মদ জুয়েল রানা, মোহাম্মদ জিয়া উদ্দিন, মো. আল ঈশাদ চৌধুরী, মো. মাঞ্জুরুল হক, নাটু বিকাশ বড়ুয়া, আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, লিপি বড়ুয়া, আয়েশা হক শিমু, সমীরণ বড়ুয়া, আয়মান রউফ, লিপি চৌধুরী, রুনা তাসমিনা, রেহেনা মাহমুদ প্রমুখ।

