শনিবার, ৪ জুলাই ২০২৬

পুরাতন রেলস্টেশন থেকে ৭ ডাকাত গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পুরাতন রেলস্টেশন এলাকায় ডাকাতির প্রস্ততিকালে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ বাদশাহ (৩১), মোঃ সাহেদ (২৩), মোঃ করিম (২২), মোঃ রুবেল (২৮), মোঃ হৃদয় অপু (১৭), মোঃ মুন্না (১৭) ও মোঃ সজীব (১৭)।

সোমবার (৪ ডিসেম্বর) থানা সূত্র জানায়, রবিবার রাতে নগরীর পুরাতন রেলস্টেশন সংলগ্ন গ্রামীণ মাঠের পাশে গণশৌচাগারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মোঃ বাদশাহ পটিয়া থানাধীন কোলাগাঁও এন্দু মিয়ার বাড়ী মৃত শামসুর রহমানের ছেলে, মোঃ সাহেদ সাতকানিয়া থানাধীন দেওদিঘী আমির হোসেন মেম্বার বাড়ীর নজির আহমদের ছেলে, মোঃ করিম কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী বন্দকপাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে, মোঃ রুবেল কক্সবাজার থানাধীন পিএম খালী পূর্ব মহসীনিয়া পাড়ার ছাবের আহমেদের ছেলে, মোঃ হৃদয় ফেনী জেলার সদর থানাধীন লতিফ মৃধার বাড়ীর মোঃ মনিরের ছেলে, মোঃ মুন্না ভোলা জেলার চরফ্যাশন এলাকার পাটোয়ারী বাড়ীর মোঃ লোকমানের ছেলে, মোঃ সজীব চাঁদপুর জেলা কচুয়া থানাধীন সাচার দিঘীর পাড় এলাকার আবুলের বাড়িরর মোঃ জাকিরের ছেলে।

কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়েদুল হক জানান, গোপন সংবাদে খবর পাই থানা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এক ডাকাত দল। তখনই আমরা ঘটনাস্থলে যায়, অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করি। এসময় গ্রেফতারকৃত আসামিদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত হতে ৫টি টিপ ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আজ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মাহিদুল ইসলাম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গোল করার পর আনন্দ প্রকাশ...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যাওয়ার ঘটনায় তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার...

সর্বশেষ

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ...

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব...

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০

পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০...

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

আলজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত...