রবিবার, ১৪ জুন ২০২৬

নাট-বল্টু খুলে নেওয়ায় আধা ঘন্টা বিলম্বে ছেড়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’

- Advertisement -
Single page 1st Paragraph

বাণিজ্যিকভাবে চালুর দ্বিতীয় দিনে কক্সবাজার-চট্টগ্রাম রুটের রামু উপজেলার রশিদনগরে অজ্ঞাত দুষ্কৃতিকারি কর্তৃক ‘রেললাইনের বিটের নাট-বল্টু’ খুলে ফেলায় ঝুঁকির কারণে আধা ঘন্টা বিলম্বে ছেড়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’।

তবে এটি নিছক চুরির ঘটনা নাকি কোন নাশকতার চেষ্টা তা নিশ্চিত করতে পারেননি পুলিশ ও সংশ্লিষ্ট কেউ।

আজ শনিবার সকালে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়ায় রেললাইনের এ ত্রুটির ঘটনাটি সম্পর্কে অবহিত হন বলে জানান কক্সবাজার আইকনিক স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী।

এ ঘটনার পর রেললাইনের সংস্কারকাজ চলমান থাকায় আধা ঘন্টা বিলম্বে ঢাকার উদ্দ্যেশে কক্সবাজার এক্সপ্রেস রওনা দেয় বলেও জানান তিনি।

গোলাম রব্বান বলেন, শনিবার সকালে সরকারি গোয়েন্দা সংস্থার মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার রুটের রামু উপজেলার কাহাতিয়া পাড়ায় রেললাইনের বিটের নাট-বল্টু খুলের ফেলার খবর পান। পরে বিষয়টি রেল অধিদপ্তরের সংশ্লিষ্টরাসহ সকলে স্তরে অবহিত করেন। এরপর রেল প্রকৌশলসহ নির্মাণকাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

এতে রেললাইনের বিটের খুলে ফেলা নাট-বল্টু পুনঃসংযোজনের মেরামত কাজ শুরু করেন নির্মাণ শ্রমিকরা। তা শেষ করে ট্রেন চলাচল করার উপযোগী করতে বেলা সাড়ে ১২ টা বেজে যায়। ফলে রেললাইনের এ ত্রুটিপূর্ণ স্থান দিয়ে ট্রেন চলাচলে ঝুঁকি থাকায় কক্সবাজার এক্সপ্রেস বেলা সাড়ে ১২ টায় পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী ছাড়া সম্ভব হয়নি। পরে রেললাইন চলাচল উপযোগী হওয়ার পর দুপুর ১ টায় কক্সবাজার আইকনিক স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দ্যেশে রওনা দেয়।

তবে এটি নিছক চুরির ঘটনা, নাকি অন্য কিছু তা নিশ্চিত করতে পারেননি তিনি।

এদিকে খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রামু উপজেলা ইউএনও ফাহমিদা মোস্তফা ও ওসি আবু তাহের দেওয়ান সহ প্রশাসনের সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে রামুর ওসি আবু তাহের বলেন, খবরটি শোনার প্রশাসনের কর্মকর্তারাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে রেললাইনের বিটের নাট-বল্টু খুলে ফেলা অবস্থায় দেখা গেছে।

ঘটনাটি নিছক চুরির ঘটনা, নাকি কোন ধরণের নাশকতার চেষ্টা তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

আবু তাহের জানান, ঘটনাটি কারা, কি উদ্দ্যেশে সংঘটিত করেছে এবং যারা জড়িত তাদের শনাক্ত করে বের করতে পুলিশ কাজ করছে।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...