বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বান্দরবানে পার্বত্য শান্তিচুক্তির ২৬তম বর্ষপূতি উদযাপন

- Advertisement -
Single page 1st Paragraph

বর্ণাঢ্য উৎসবের মধ্যে দিয়ে আজ বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বর্ষপূতি উদযাপন করা হয়েছে।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ২৬তম বর্ষপূতি উদযাপন এর সূচনা করা হয়।

পরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং বান্দরবান রিজিয়নের উদ্যাগে একটি সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজারমাঠে গিয়ে সমবেত হয়।
বর্ণিল পোশাকে পার্বত্য এলাকার ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায় ও বাঙ্গালীরা ব্যানার এবং ফেষ্টুন নিয়ে এ শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

পরে রাজারমাঠে এক আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ ।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন জয় তংচঙ্গ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী মুহাম্মদ মাসুম বিল্লাহ, পুলিশ সুপার সৈকত শাহীন, পৌরসভার মেয়র সামসুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষীপদ দাশ প্রমুখ।

এদিকে শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে রাজারমাঠে বান্দরবান স্বাস্থ্য বিভাগ এবং সেনাবাহিনীর ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এর আয়োজনে গরিব ও অসহায়দের বিনামুল্যে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি দুস্থদের শীতবস্ত্র বিতরণ, প্রীতি হ্যান্ডবল ও ফুটবল প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূিচর আয়োজন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও সেনাবাহিনী।

এই বিভাগের সব খবর

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা। এখন থেকে রোগীদের আর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার দেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এরই অংশ...

সর্বশেষ

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি...

হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ভূমি প্রতিমন্ত্রী’র

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা...