সোমবার, ২৯ জুন ২০২৬

বিয়ের পিঁড়িতে বসা হয় নি অন্বেষার!

রাউজানে প্রেমিকাকে খুন করে প্রেমিকের আত্মহত্যা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে প্রেমিককে খুন করে প্রেমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৭ ফেব্রুয়ারি (রবিবার) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহামুনি গ্রামের ভগবান দারোগা বাড়ির সুব্রত মুৎসুদ্দির বাড়িতে হতে পুলিশ প্রেমিক যুগলের লাশ উদ্ধার করেন।

নিহত প্রেমিকা মহামুনি গ্রামের ৯নং ওয়ার্ডের উদয়ন চৌধুরীর বাড়ির রনজিৎ চৌধুরী বাবলুর মেয়ে অন্বেষা চৌধুরী আশামনি (১৯) এবং অপর প্রেমিক একই গ্রামের ৮ নং ওয়ার্ডের নিলেন্দু বড়ুয়া নিলুর ছেলে জয় বড়ুয়া(২৬)।

ইউনিয়েনের ৭,৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য অর্পিতা মুৎসুদ্দি মুন্নি বলেন, আমি রাত সাড়ে নয়টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি চৌকির উপর ছেলের লাশ এবং মাটির উপর গলায় ফাঁস ও ছুরিবিদ্ধ মেয়ের লাশ পড়ে আছে। তিনি আরো জানান, অন্বেষা বিকাল পাঁচটার দিকে টিউশনি করতে ঘরতে হতে বের হন। আগামী ৭ মার্চ অন্বেষা চৌধুরীর অশীর্বাদ অনুষ্ঠান এবং ১০ মার্চ তার বিবাহ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীদের ধারনা, প্রেমিক জয় মুৎসুদ্দি প্রেমিকা অন্বেষাকে গলায় ফাঁস দিয়ে ছুরিবিদ্ধ করে খুন করার পর সিলিংফ্যানে সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহত জয়ের ছোট বোন বলেন, রাত সাড়ে আটটার দিকে ঘরের ভিতর আওয়াজ হতে দেখে দাদাকে ডাকাডাকি করতে থাকি। এতে কোন সাড়া না পেয়ে অর্ক দাদাকে ফোন করে ডেকে এনে তার বন্ধু সহ ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখি অন্বেষা দিদি নিচে পড়ে আছে আর জয় দাদা ফ্যানে ঝুলে আছে। তৎক্ষনাৎ দা দিয়ে ফাঁস কেটে দাদাকে নামিয়ে দেখি দাদা আর নেই।

প্রেমিকের বন্ধু অর্ক মুৎসুদ্দি জুয়েল বলেন, তাদের সাথে ৬ষ্ঠ শ্রেণী হতে প্রেমের সম্পর্ক ছিল। আগামী ১০ মার্চ রাঙ্গুনিয়ার এক ফ্রাস প্রবাসী এক ছেলের সাথে অন্বেষার বিবাহ অনুষ্ঠান হওয়ার কথা।
ছেলের সৎ মা রূপা বলেন, আমাদের সাথে সম্পর্ক না থাকার কারণে সে বিগত দুই বছর ধরে সুব্রত বড়ুয়ার খালি বাড়িতে থাকতেন। তিনি সড়কে পাশে পহেলা বৈশাখ হতে চায়ের দোকান করতেন।

রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১১ টায়) ঘটনাস্থলে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল হারুন, পরিদর্শক (তদন্ত) মো. কায়ছার হামিদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন উপস্থিত ছিলেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ। তদন্তের ঘটনা বিস্তারিত জানা যাবে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...