শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চকরিয়ায় ইউপি চেয়ারম্যনের নেতৃত্বে নৌকার সমর্থকদের উপর হামলা, আহত ১৩

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের চকরিয়ায় নৌকার প্রার্থী সালাহউদ্দিন আহমদের সংবর্ধনা যাওয়ার পথে এক ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতানহ ১০-১২জনকে আহত করা হয়েছে। এসময় ভাংচুর করা হয় ৯-১০টি গাড়ি।

বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহতদের মধ্যে এনামুল হক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি’র ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার। অপর আহতরা জনসভায় যোগ দিতে যাওয়া সাধারণ মানুষ। তাদের তাৎক্ষণিক নাম পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বুধবার দুপুরে চকরিয়া পৌরশহরের বাস টার্মিনাল এলাকায় নৌকা প্রতিকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদের সংবর্ধনা যাচ্ছিলেন সাহারবিল ইউনিয়ন পরিষদের মেম্বার এনামের নেতৃত্বে ৫শতাধিক লোক। এসময় সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীর নেতৃত্বে প্রায় শতাধিক লোক দেশীয় অস্ত্র লাঠি, হকিস্টিক ও লোহার রড় নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় ভাংচুর করা হয় ৯-১০টি তাদের বহনকারী গাড়ি। আহত হয় মেম্বারসহ ১৩ জন।

মাতামুহুরী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল জানান, আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিআইপির সংবর্ধনাস্থলে যাওয়ার জন্য সাহারবিল থেকে পাঁচ শতাধিক মানুষ গাড়ি বহর নিয়ে যাওয়ার পথে নবী চেয়ারম্যানের নেতৃত্বে হামলা চালিয়েছে। এসময় খবর পেয়ে আওয়ামী লীগ নেতা সরওয়ার আলম সহ আমরা ঘটনাস্থলে গেলে সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোসেনের নেতৃত্বে ১০-১২ জন ক্যাডার দেশীয় অস্ত্র নিয়ে দ্বিতীয় বার হামলা করে। এসময় সাহারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক মারাত্মকভাবে আহত হয়। তারা ৯-১০টি গাড়ি ভাঙচুর করেছে বলে জানান মহসিন বাবুল। এদিকে সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোসেন ও তার ক্যাডার বাহিনীকে গ্রেফতারের দাবীতে তাৎক্ষণিক মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী। এসময় শতশত মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ম্যাজিষ্ট্রেট রাহাতউজ্জামানের নেতৃত্বে বিপুল পরিমাণ র‌্যাব, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রযুক্তির...

সর্বশেষ

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...