শনিবার, ৪ জুলাই ২০২৬

বায়েজিদে হেলে পড়া ভবন পরিদর্শনে তদন্ত কমিটি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বায়েজিদ রৌফাবাদ এলাকায় হেলে পড়া চারতলা ভবন পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের তদন্ত কমিটি। আজ সোমবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানের নেতৃত্বে পরিদর্শনে যান তদন্ত কমিটির সদস্যরা। এ সময় তারা হেলে পড়া ভবন সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেন।

এ সময় কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, গণপূর্ত ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হেলে পড়া মূল ভবনটির পেছনে চট্টগ্রাম উন্নয়ন কর্তপক্ষের খাল খনন প্রকল্পের কাজ সেনাবাহিনী বাস্তবায়ন করছে। সেই খাল খনন করায় ভবনের পিলার দুর্বল হয়ে পড়েছে বলে বাসিন্দারা দাবি করেছেন। অপরদিকে সিডিএ’র প্রধান প্রকৌশলী জানিয়েছেন, বর্ণিত ভবনটি অপসারণ করার কথা ছিল এবং ভবনের মালিক অপসারণের জন্য সময় নিয়েছিল।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে সিএমপির প্রতিনিধি, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, সিডিএর প্রতিনিধি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পিডবিøউডির প্রতিনিধিকে রাখা হয়েছে। কমিটি প্রয়োজনে চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করবে। সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। আজকে সদস্য কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভবন সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছেন।

তিনি আরও বলেন, কালকের মধ্যে ভবন সংশ্লিষ্ট সকল কাগজপত্র নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করবেন। সব তথ্য উপাত্ত যাচাই করে নির্দিষ্ট দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দিবেন।

এই বিভাগের সব খবর

জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তিনি বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ও...

স্বাধীন পরিবারের এই অসাধারণ কর্মকাণ্ড মানবিক মানুষ তৈরিতে ভূমিকা রাখবে : সিডিএ চেয়ারম্যান

এতিম ও দুঃস্থ পথশিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ এবং সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত এতিম শিক্ষার্থীদের নিয়ে আনন্দ আয়োজন অনুষ্ঠানটি শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনেই...

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

চব্বিশের গণ-অভ্যুত্থানে সন্তান হারানো মায়ের কান্না, বাবার দীর্ঘশ্বাস, ভাইয়ের আহাজারি আর আহত যোদ্ধাদের বেদনায় আজ ভারী হয়ে ওঠে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। শেখ হাসিনার...

সর্বশেষ

জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের...

স্বাধীন পরিবারের এই অসাধারণ কর্মকাণ্ড মানবিক মানুষ তৈরিতে ভূমিকা রাখবে : সিডিএ চেয়ারম্যান

এতিম ও দুঃস্থ পথশিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ এবং...

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

চব্বিশের গণ-অভ্যুত্থানে সন্তান হারানো মায়ের কান্না, বাবার দীর্ঘশ্বাস, ভাইয়ের...

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম তেহরানে...

হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ...

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক...