বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নির্বাচনে অংশ নিচ্ছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট

- Advertisement -
Single page 1st Paragraph

আটটি ইসলামী দলের জোট সম্মিলিত ইসলামী ঐক্যজোট, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতোমধ্যেই ২০০ প্রার্থীকে মনোনয়ন দিয়েছে।
আজ সোমবার নগরীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা এই ঘোষণা দেন।
‘দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত ইসলামী ঐক্যজোট আগামী নির্বাচনে অংশ নেবে। আমরা ইতিমধ্যেই নির্বাচনে ২০০ প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জোট থেকে আরও ১০০ প্রার্থী মনোনয়নের জন্যও তৎপরতা চলছে,’ সাংবাদিকদের বলেন, এসআইওজে মহাসচিব অ্যাডভোকেট খায়রুল আহসান।
আটটি ইসলামী দল হলো- বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নিজাম-ই-ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জনসেবা আন্দোলন, বাংলাদেশ ইসলামিক লিবারেল পার্টি, বাংলাদেশ মুসলিম জনতা পার্টি, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক ফোরাম এবং বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি।
দেশের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে আহসান বলেন, জোট দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী নির্বাচনে অংশ নেবে।
বর্তমান সরকারের অধীনে আসন্ন সাধারণ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে জোট। তারা নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান।
নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।
তারা আরও বলেন, গণতন্ত্র অব্যাহত রাখতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই।
ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান, নিজাম-ই-ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান হারিসুল হক, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান ইয়ামিন হোসেন আজমী, বাংলাদেশ ইসলামিক লিবারেল পার্টির চেয়ারম্যান আতাউর রহমান আতিকি, বাংলাদেশ মুসলিম জনতা পার্টির চেয়ারম্যান আজিজুর রহমান, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান ইসমাইল হোসেন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির...

কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পরিমাণ পণ্য আটক

চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল অভিযানের পাশাপাশি চোরাচালানের নতুন রুট ও কৌশলের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা...

চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর একটি বেসরকারি...

সর্বশেষ

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’...

কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পরিমাণ পণ্য আটক

চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল...

চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা...

সৌদি আরবের তেল স্থাপনা আরামকোতে হামলার দাবি হুতিদের, আরও হামলার হুঁশিয়ারি

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে...

দুর্গাপূজা শুধু উৎসব নয়, এটি দেশের সংস্কৃতির অংশ: মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সনাতন...

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর...