বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা শুধু উৎসব নয়, এটি দেশের সংস্কৃতির অংশ: মেয়র শাহাদাত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। আমরা সকলে একসাথে এই উৎসবের আনন্দ ভাগ করে নিতে চাই। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এখন দেশের সংস্কৃতিরও অংশ হয়ে গেছে।

তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এই দেশে প্রতিটি ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে তাদের নিজ নিজ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করে আসছে। এটাই আমাদের ঐতিহ্য।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নগরীর ফিরিঙ্গী বাজার বংশাল রোড়স্থ টেকপাড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের এক হাজার মানুষের মাঝে চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, এই উপহার সামান্য হলেও, এর মাধ্যমে আমরা আপনাদের উৎসবের আনন্দকে আরও কিছুটা বাড়িয়ে দিতে চাই। সকলে মিলেমিশে এই উৎসব উদযাপন করুন, এটাই আমাদের প্রত্যাশা। আমি সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের জানাই শারদীয় দুর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা।

প্রধান বক্তার বক্তব্যে আবু সুফিয়ান বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি।

বিএনপি নেতা আবু নাছের সাজ্জাদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, ইসমাইল বালি প্রমুখ।

এই বিভাগের সব খবর

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বান্দরবান সদর ও রোয়াংছড়ি...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত নিলামে ৪৫টি এবং বিশেষ নিলামে ৮৮টি লট অনুমোদন পেয়েছে।...

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে...

সর্বশেষ

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির...

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত...

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ...

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায়...