শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে : ইসি আনিছুর রহমান

- Advertisement -
Single page 1st Paragraph

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, বিশেষ অঞ্চল হিসেবে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী আগে থেকেই তাদের দায়িত্ব পালন করছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের মতো পার্বত্য অঞ্চলেও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা তরান্বিত করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের পাশাপাশি বৈধ অস্ত্রেরও যেন অবৈধ ব্যবহার না হয় সে বিষয়েও ব্যবস্থা নেয়া হবে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা করণীয় নির্বাচন কমিশন তাই করবে।’
আসন্ন নির্বাচন উপলক্ষ্যে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আজ সোমবার নির্বাচন কমিশনের আয়োজনে এবং রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান মোতাবেক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনে অংশ নিতে সকল দলকে আহবান জানাই এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে কমিশন কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় তাহলে তফসিলের বিষয়ে কি করা যায় সে বিষয়েও নির্বাচন কমিশনের পরিকল্পনা রয়েছে।
চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, খাগড়াছড়ি জেলা প্রশাসক, রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্ণেল মো. আনোয়ার লতিফ খান, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল এস এম আবুল এহসানসহ রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার, বিজিবি, র‌্যাব, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার উপজেলা নির্বাহী অফিসার, জেলা নির্বাচন অফিসার, সকল উপজেলার অফিসার ইন-চার্জ এবং উপজেলা নির্বাচন অফিসাররা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর এবং বিশ্বমঞ্চে উন্নত ও মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম (৪১) নামে এক স্কুলশিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৬ ঘণ্টা ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা...

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের...

হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংসের নির্দেশ ট্রাম্পের

কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের ওপর...

উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

ব্যাটার নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং পেসার মুস্তাফিজুর রহমানের...