বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বান্দরবানে এবারও এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে কোয়ান্টাম কসমো কলেজ

- Advertisement -
Single page 1st Paragraph

এবারও এইচএসসি পরীক্ষায় বান্দরবান জেলায় ভালো ফলাফল করে শীর্ষ স্থান অর্জন করেছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি বোধিছড়া এলাকায় প্রতিষ্ঠানটির অবস্থান। গেল পরীক্ষায় এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ সহ ৩০ জন এ প্লাস পেয়েছে।

জানা যায়, গেল পরীক্ষায় বান্দরবান জেলার ১৪টি কলেজ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে গত রবিবার (২৬ নভেম্বর) প্রকাশিতব্য ফলাফলে জেলায় একমাত্র কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ শিক্ষার্থীরা শতভাগ পাশ এবং সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পায়। এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় ২৭৯টি কলেজের মধ্যে শতভাগ পাশ করে ১০টি কলেজ শিক্ষার্থী, যার মধ্যে কোয়ান্টাম কসমো কলেজের অবস্থান ৭ম। বিদ্যালয়ের সকল শিক্ষকের আন্তরিক পাঠদান এবং অধ্যাবসায়ের ফলশ্রুতিতে এ ফলাফল অর্জিত হয়েছে বলে জানায় বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী রিং নয় খুমি, শাহনেওয়াজ হৃদয় ও পারভেজ আলম।
এ সফলতার অভিব্যক্তি প্রকাশ করে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, ছাত্রদের ভালো রেজাল্ট হয়েছে তাদের নিজস্ব প্রচেষ্টা, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মীদের আন্তরিক সেবাদানের জন্যে। তারা যেন ভবিষ্যতে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং স্কুলে শেখানো ধ্যান ও শুদ্ধাচারের শিক্ষা আজীবন চর্চা করতে পারে এটাই আমরা প্রার্থনাই করি। উল্লেখ্য কোয়ান্টাম কসমো কলেজের ৩০ জন জিপিএ-৫-এর মধ্যে ৭ জন সকল বিষয়ে এ প্লাস (গোল্ডেন এ প্লাস) পেয়েছে।

ফলাফলের সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফরিদ উল্ আলম হোসাইনী জানান, সব দিক থেকে এবারও কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ভালো ফলাফল করেছে। তাছাড়া সর্বোচ্চ জিপিএ-৫ ও শতভাগ পাশের হারে শীর্ষ স্থান অর্জন করে জেলার ভারমূর্তি উজ্জ্বল করেছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ।

এই বিভাগের সব খবর

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

সর্বশেষ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...