বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পক্ষপাতমূলক আচরণ বা শৈথিল্যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে ব্যবস্থা : ইসি আনিছ

- Advertisement -
Single page 1st Paragraph

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে হবে। এক্ষেত্রে প্রশাসনের কারো কোনো প্রকার পক্ষপাতমূলক আচরণ কিংবা শৈথিল্যের কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে, তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। আসন্ন সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে আজ চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
যে সমস্ত দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা এখনো নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সন্ধিহান – সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বরাবরই বলে আসছি, আমরা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচন করতে চাই। সেজন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে যা যা করার দরকার, তা করা হচ্ছে এবং হবে। এ বিষয়ে এখনো কেউ কিছু বলেনি। আমরা আপনাদের মাধ্যমে জানতে পারছি বিভিন্ন দল বিভিন্নভাবে আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যে অনেকগুলো দল অংশগ্রহণ করেছে এবং করছে। তা দেখে মনে হচ্ছে, এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এবারের নির্বাচনকে শুধু আমরা আমাদের চোখে দেখছি না, বিশ্ববাসীও দেখছে। সুতরাং নির্বাচনকে গ্রহণযোগ্য করার কোনো বিকল্প নেই, করতেই হবে।’
নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটারকে কেন্দ্রে আনা নির্বাচন কমিশন বা নির্বাচনকারী কর্মকর্তা কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়। আমরা বলে দিয়েছি যে ভোটারদের কোনো প্রকার ভয়-ভীতি প্রদর্শন করার চেষ্টা করলে, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি বলেন, নির্বাচন করা এবং না করার এখতিয়ার প্রত্যেকটি দলের আছে। তবে, নির্বাচন বানচাল করার অধিকার কারো নেই। কোনো আইনেও তা দেয়া নেই। যদি কেউ এরকম অপচেষ্টা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের সব খবর

চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর একটি বেসরকারি...

সৌদি আরবের তেল স্থাপনা আরামকোতে হামলার দাবি হুতিদের, আরও হামলার হুঁশিয়ারি

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে বুধবার হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর আগে সৌদি কর্মকর্তারা জ্বালানি খাতের এ...

দুর্গাপূজা শুধু উৎসব নয়, এটি দেশের সংস্কৃতির অংশ: মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। আমরা সকলে একসাথে এই উৎসবের আনন্দ ভাগ করে নিতে চাই।...

সর্বশেষ

চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা...

সৌদি আরবের তেল স্থাপনা আরামকোতে হামলার দাবি হুতিদের, আরও হামলার হুঁশিয়ারি

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে...

দুর্গাপূজা শুধু উৎসব নয়, এটি দেশের সংস্কৃতির অংশ: মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সনাতন...

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির...