শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ঈদগাঁওতে মৃত মা হাতি উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

 কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মৃত মা হাতি উদ্ধার হয়েছে। হাতিটি হত্যার শিকার, না স্বাভাবিক মৃত্যু হয়ছে এ নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। ২৪ নভেম্বর (শুক্রবার)সকালে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা ও মধ্যম শিয়া পড়ার মধ্যবর্তি স্থানে হাতির মৃত দেহটির সন্ধান মিলে।

স্থানীয়রা জানান, তারা হঠাৎ উক্ত স্থানে হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বন বিভাগকে সংবাদ দেয়।পরে বনবিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ময়না তদন্তের নমুনা সংগ্রহ করে তখনই পুঁতে ফেলার ব্যবস্থা করেন। স্থানীয় ইউপি সদস্য আবদুল হাকিমও মৃত হাতির দেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। কক্সবাজার উত্তর বন বিভাগের ভোমরিয়া ঘোনা রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খান জানান, মৃত মা হাতিটির বয়স ৪০ উর্ধ্ব হতে পারে। মা হাতিটির মৃত্যু সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভেটেরিনারি সার্জন দ্বারা ময়না তদন্ত করে হাতিটির শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। অধিকতর তদন্তের জন্য ডুলহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জনকে ডেকে আনা হয়। তদন্তের স্বার্থে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

তিনি আরো জানান, মা হাতিটির বয়স বেশি হয়েছে। এ কারণেই মৃত্যু হতে পারে। অনেকে ধারণা করছে খাদ্যের অভাবেও মৃত্যু হতে পারে। লোকালয়ে প্রবেশ করে মারা গেছে। ময়না তদন্ত রিপোর্টে হত্যার কোনো আলামত পাওয়া গেলে তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে সচেতন মহলের আশংকা, সম্প্রতি বন এলাকার গভীর জঙ্গলে সংশ্লিষ্ট বনবিভাগকে ম্যানেজ করে কূল বাগানসহ কাঁটা তারের ঘেরা দিয়ে দিন দিন বিশাল বনভূমি দখলে নিয়েছে।যার কারণে একদিকে বন এলাকায় হাতির বিচরণস্থল সংকোচিত হচ্ছে, অপরদিকে বনে খাবার সংকট দেখা দেয়ায় খাদ্যের খোঁজে লোকালয়ে প্রবেশ করতে গিয়ে একদিকে খাদ্যের সংকট অপরদিকে এসব কাঁটা তারে আহত হয়ে ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।

এই বিভাগের সব খবর

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রযুক্তির...

সর্বশেষ

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...