রবিবার, ১৪ জুন ২০২৬

চতুর্থবার বিয়ে করলেন নোবেল

- Advertisement -
Single page 1st Paragraph

সব সময় শিরোনামে থাকেন ভারতের একটি রিয়েলিটি শো থেকে উঠে আসা বাংলাদেশি কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। কখনো মাদক কাণ্ডে, কখনো বা ব্যক্তিগত জীবন নিয়ে। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনটি ছবি প্রকাশ করেছেন নোবেল, যেখানে এক তরুণীকে আলিঙ্গনরত অবস্থায় দেখা গেছে তাকে। এ নিয়েও শুরু হয় বিতর্ক। গুঞ্জন ওঠে, অন্যের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন। তবে পরে জানা গেল, ওই তরুণীকে বিয়ে করেছেন নোবেল। এর মাধ্যমে চতুর্থবারের মতো বিয়ে করলেন বহুল চর্চিত এই গায়ক। তার কিছুক্ষণ পরেই আরেকটি স্ট্যাটাসে নোবেল জানান, বোববারই বিয়ে করেছেন তারা। নোবেলের নতুন স্ত্রীর নাম ফারজানা আরশি।

সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে জানা গেছে, আরশির দ্বিতীয় বিয়ে এটি। এর আগে নাদিম আহমেদ নামে এক ফুড ব্লগারের সঙ্গে তার বিয়ে হয়েছিল। আরশি নিজেও একজন ফুড ব্লগার। আরশির আইডিতে এখনো নাদিমের সঙ্গে বেশকিছু ছবি রয়েছে। নাদিমের সঙ্গে বিয়ের ছবিও এখনো ঘুরপাক খাচ্ছে ফেসবুকে। তবে নাদিমের সঙ্গে আরশির বিচ্ছেদ হয়েছে কি না তা জানা যায়নি। নোবেলের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। চলতি বছরের মে মাসে বিচ্ছেদ হয় সালসাবিল মাহমুদের সঙ্গে। মাদক না ছাড়ায় নোবেলকে তালাক দেন সালসাবিল। তার আগে বহুদিন ধরে থাকছিলেন আলাদা। ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিলকে বিয়ে করেছিলেন নোবেল। তার সঙ্গে ডিভোর্সের ৬ মাসের মাথায় ফের বিয়ে করলেন গায়ক।

নোবেল প্রথম বিয়ে করেন রিমি নামে একটি মেয়েকে। সেই সংসার বেশিদিন টেকেনি। রিমিই নাকি ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে। এরপর এক আত্মীয়র মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেন নোবেল। বেশিদিন টেকেনি সেই সংসারও।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...