রবিবার, ৫ জুলাই ২০২৬

ঝটিকা মিছিল থেকে জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ঝটিকা মিছিল থেকে জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- আবদুস সবুর (৪৫), মঈন উদ্দিন (৩৮), মোঃ রাইযান (২১) এবং মোঃ শাহেদ মজুমদার (২৯)।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পাহাড়তলী থানার ব্যানারে হালিশহর-পাহাড়তলী থানার সীমানা রোড়স্থ বউবাজার/পানিরকল এলাকায় ঝটিকা মিছিল বের করা হয়।

আটক আবদুস সবুর আকবরশাহ থানা জামায়াতের আমির ও সাবেক পাহাড়তলী থানা ইসলামি ছাত্র শিবিরের সেক্রেটারি, মঈন উদ্দিন পাহাড়তলী থানা শ্রমিক কল্যাণ ফেডারেশেনের সাধারণ সম্পাদক এবং অপর দু’জন মোঃ রাইযান ও মোঃ শাহেদ মজুমদার ইসলামি ছাত্র শিবিরের সাথী।

বিষয়টি নিশ্চিত হালিশহর থানার ওসি মোঃ কায়সার হামিদ বলেন, হালিশহর-পাহাড়তলী থানার সীমানা রোড়স্থ বউবাজার/পানিরকল এলাকায় ঝটিকা মিছিল বের করাকালে তাৎক্ষণিক ধাওয়া করে মিছিলে নেতৃত্ব দানকারী দুই নেতাসহ দুই ছাত্র শিবিরের সাথীকে আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

থানা সূত্রে জানা যায়, নিবন্ধন বাতিলকৃত জামায়াতে ইসলামী বাংলাদেশ পাহাড়তলী থানার ব্যানারে হালিশহর-পাহাড়তলী থানার সীমানা রোড়স্থ বউবাজার/পানিরকল এলাকায় ভোর সাড়ে ৬টায় ঝটিকা মিছিল বের করাকালে তাৎক্ষণিক ধাওয়া করে মিছিলে নেতৃত্ব দানকারী জামায়েত নেতা আবদুস সবুর ও মঈন উদ্দিন এবং ইসলামি ছাত্র শিবিরের দুই সাথীসহ ৪ জনকে গ্রেফতার করে হালিশহর থানা পুলিশ।

এই বিভাগের সব খবর

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নির্বাচন-২০২৬। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামেলির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা...

সর্বশেষ

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ...

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য...

জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের...

স্বাধীন পরিবারের এই অসাধারণ কর্মকাণ্ড মানবিক মানুষ তৈরিতে ভূমিকা রাখবে : সিডিএ চেয়ারম্যান

এতিম ও দুঃস্থ পথশিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ এবং...