বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

চাক্তাই আইডিয়্যাল গ্রামার স্কুলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

বর্ণাঢ্য আয়োজনে নগরীর চাক্তাই আইডিয়্যাল গ্রামার স্কুলে ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের সপ্রতিভ উপস্থিতিতে ২৩ ফেব্রুয়ারি বুধবার উদ্বোধন হলো স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে উৎসর্গকৃত “বঙ্গবন্ধু কর্ণার”।

বকশিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্কুল পরিচালনা পর্ষদ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নঈমঊদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী , কাউন্সিলর হাজী নুরুল হক, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, সাবেক ছাত্রনেতা শওকত হোসেন।

শিক্ষিকা শামীম ফাতেমা মুন্নীর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা দীপংকর চৌধুরী কাজল, আবু মোঃ ইউসুফ, ধীমান

দাশ গুপ্ত, প্রশান্ত ভট্টাচার্য, আজিজুল ইসলাম, তপন চৌধুরী মিঠু, শওকতুল ইসলাম দুলাল, সামশুল আলম, বেলাল হোসেন, মীর আহমদ সওদাগর, উত্তম নাগ, মোঃ সালাউদ্দিন, ওমর ফারুক বাবুল, হারাধন চৌধুরী, আক্তার কামাল, মামুনুর রশিদ, মোঃ সেলিম, আব্দুল হাকিম খোকন, যুবলীগ সভাপতি মান্না বিশ্বাস, বিশ্বজিৎ বিশ্বাস, এমদাদুল হক রায়হান, সুজিত সেন, উজ্জ্বল বিশ্বাস , ফখরুল আরেফিন দিহান প্রমুখ ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু কর্ণার শুধু স্থাপন করেই যেন আমরা ক্ষান্ত না হই, এর যথাযথ চর্চা, প্রয়োগ ও শিক্ষার মাধ্যমে যেন প্রতিটি কোমলমতি ছাত্র ছাত্রীদের অনুসন্ধিৎসু মনের আলোয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত পরিচয় উপস্থাপন করতে পারি। তবেই ব্যর্থতা ছাড়িয়ে আমাদের সার্থকতা পূর্ণাঙ্গ রূপ পাবে।

পরে ফিতা কেটে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন শেষে অতিথিরা বঙ্গবন্ধুর জীবনের সচিত্র ইতিহাস সমৃদ্ধ পুরো লাইব্রেরি রুম পরিদর্শন করেন।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...