বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

লামায় বাড়িঘর মেরামতের জন্য ঢেউটিন, নগদ অর্থ ও উপকরণ পেল ১২০ হত দরিদ্র পরিবার

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় ১২০ হত দরিদ্র উপকারভোগী পরিবারকে বাড়িঘর মেরাতমের জন্য নগদ টাকা, ঢেউটিন ও উপকরণ প্রদান করেছে বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস), সেভ দ্যা চিলড্রেন ও কেয়ার বাংলাদেশ। ইউএসএইড’র অর্থায়নে মাল্টিপারপাস ডিজেস্টার সেল্টার সার্পোট (এমপিডিএস) প্রকল্পের আওতায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এসব প্রদান করা হয়। প্রতি পরিবারকে দেওয়া হয়-নগদ ৫ হাজার টাকা, দুই বান ঢেউটিন, একটি হাতুড়ী, হাত করাত ও একটি করে কাটার। উপজেলার লামা সদর, ফাঁসিয়াখালী, ফাইতং, আজিজনগর, গজালিয়া ও লামা পৌরসভা এলাকার উপকারভোগীরা এ সহায়তা পায়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল এসব বিতরণ উদ্ভোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাদশা, গ্রাউসের প্রকল্প কর্মকর্তা মেহেরুন্নেছা মেরী, প্রকল্পের ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেন, ডিআরআর কর্মকর্তা সাকি উল্লাহ ও ফিল্ড ফ্যাসিলেটর আবুল হাসেম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকল্পের লামা উপজেলা কর্মকর্তা মেহেরুন্নেছা মেরী বলেন, প্রাকৃতি দূর্যোগে ঝুঁকি কমানো এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষে বাড়িঘর মেরামতের জন্য এমপিডিএস আওতায় উপজেলার ১২০ উপকারভোগীকে এসব নগদ টাকা, ঢেউটিন ও উপকরণ দেওয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...