রবিবার, ১৪ জুন ২০২৬

‘সবার নাম ফাঁস করব’

- Advertisement -
Single page 1st Paragraph

হাসপাতাল থেকে বাসায় ফিরেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। যেখানে তাকে নিয়ে প্রচারিত মিথ্যা সংবাদের কড়া প্রতিবাদ জানিয়েছেন। সেইসঙ্গে এটাও জানিয়েছেন, যারা তার ক্ষতি করেছেন তাদের সবার নাম ফাঁস করবেন।
তিশা তার স্ট্যাটাসে লিখেছেন, আজ কিছু ভুল নিউজ দেখতে পেলাম। বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গতকাল রাতে আমার ফুড পয়জনিং হয়। এরপর কিছু ব্যাপারে আমার অবস্থা খারাপ ছিল। তাই আমি একটা ঘুমের ট্যাবলেট খাই। এরপর আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।
তিশা বলেন, আরেকটা বিষয় বলতে চাই, আমার বাবা দুই বছর আগে মারা যান। সে ঘটনা আমাকে এতটাই শক্ত করে যে এ ধরনের পদক্ষেপ (আত্মহত্যা) আমি এরকম কোনো মানুষ অথবা যেকোনো মানুষের জন্যই জীবনে নেব না।
যারা ক্ষতি করার চেষ্টা করেছেন তাদের সতর্ক করে তিশা লিখেছেন, সবাইকে একটা বিষয় বলতে চাই, যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে।
যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছেন, সেটা হোক মিডিয়ার কিছু মানুষ, তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে- স্পেশালি আমার নারী ও পুরুষ সহকর্মী, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ- যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে অতি শীঘ্রই আমার শুভাকাঙ্খীদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করব। ধন্যবাদ।
স্ট্যাটাসের শেষে অভিনেতা মুশফিক ফারহানের নাম ম্যানশন করেন তিশা।
এর আগে বুধবার মধ্যরাতে তানজিন তিশার আত্মহত্যার চেষ্টার খবর ছড়িয়ে পড়েছিল। দাবি করা হয়েছিল, ছোট পর্দার এক অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিশা। বেশ কিছুদিন ধরে সেই সম্পর্ক নিয়ে ঝামেলা চলছিল। এর জের ধরে বুধবার রাতে তিশা রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলা হয়।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...