রবিবার, ৫ জুলাই ২০২৬

স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ২ যুবক আটক

- Advertisement -
Single page 1st Paragraph

প্রাইভেট পড়তে যাতায়াতের পথে টাকার লোভ দেখিয়ে নয় বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ মোবারক (৩০) ও মোঃ মিরাজ (৩৬) নামে দুই বখাটেকে আটক করেছে বন্দর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ভিকটিমের দেওয়া তথ্যমতে অভিযুক্ত দুইজনকে নগরীর সল্টগোলা ক্রসিং মসজিদ মার্কেট থেকে আটক করে থানা পুলিশ।

অভিযুক্তরা হলেন, ফেনী জেলার দাগনভূইয়া এলাকার লাতু মিয়ার মাজার বাড়ির রামচন্দ্রপুরের মৃত রাজ্জাকের ছেলে মোঃ মোবারক এবং ভোলা জেলার সদর থানাধীন রজব আলী সরদার বাড়ির গুইংগারহাট বাজারের উত্তর দীঘলতী এলাকার শাহজাহান সরদার ছেলে মোঃ মিরাজ।

আটকের পর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ধর্ষণ চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ভিকটিমের মা।

বন্দর থানার ওসি সনজয় কুমার সিংহ বলেন, আটকের পর অভিযুক্তরা ঘটনা স্বীকার করেছে। ভিকটিমের মা একটি ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছেন। আমরা আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

এজহার সূত্রে জানা যায়, ঘটনাটি নগরীর সল্টগোলা ক্রসিং মসজিক মার্কেটে এলাকার। নয় বছরের মেয়েটি তার মা-বাবা ও এক বোনকে নিয়ে থাকতেন ঘটনাস্থলের আজিজ কোম্পানির ভাড়াঘরে।

অভিযুক্ত মোঃ মোবারক ভিকটিমের এলাকার চায়ের দোকানদার আর মোঃ মিরাজ ভিকটিমের একই এলাকার বাসিন্দা। অভিযুক্তরা ভিকটিমের বাবার পরিচিত ছিল। ভিকটিম সন্ধ্যায় প্রাইভেট পড়তো বাসার একটু দূরে বেগমজান স্কুলে পাশের এক টিচারের কাছে।

গত কয়েকদিন প্রাইভেট শেষে বাসায় ফিরলেও ভিকটিমের মন খারাপ দেখা যায়, আর হাতে কিছু টাকা দেখতে পায় ভিকটিমের মা। পরে মেয়ের কাছে মর খারাপ আর টাকা কোথায় পেয়েছে জানতে চাইলে ভিকটিম প্রথমে কিছু বলতে না চাইলেও পরে সব ঘটনা খুলে বলে।

পরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের সনাক্ত করেন ভিকটিম নিজেই। তখন স্থানীয় জনতা তাদেক আটক করে থানা পুলিশকে খবর দিলে বন্দর থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেন ভিকটিমের মা।

এই বিভাগের সব খবর

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে ফরাশিদের প্রতিপক্ষ মরক্কো। ফিলাডেলফিয়ার প্রচন্ড গরমে ফ্রান্সকে পুরো ম্যাচে মোটেই...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।...

সর্বশেষ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ...