বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বিনম্র শ্রদ্ধায় চট্টগ্রামে ভাষা শহিদদের স্মরণ

- Advertisement -
Single page 1st Paragraph

মাথা নত না করার শপথেই বাঙালি মাতৃভাষার জন্য প্রাণ দেওয়া বীর শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে চট্টগ্রামবাসী। মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সোমবার শহিদ মিনারে জড়ো হওয়া মানুষ বলেছেন সকল জাতিগোষ্ঠীর ভাষার অধিকারের কথা, বৈষম্য-শোষণের বিরুদ্ধে সংগ্রামের কথা, অসাম্প্রদায়িক চেতনার কথা, অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার কথা। মুক্তিযুদ্ধের মূল চেতনাকে কোনো সাম্প্রদায়িক-ধর্মান্ধ অপশক্তির কাছে পরাস্ত হতে না দেওয়ার শপথে দৃঢ় হয়েছে মানুষ শহিদ বেদি ছুঁয়ে।

সাংস্কৃতিক বলয় প্রকল্পের জন্য চট্টগ্রাম নগরীর কে সি দে রোডে কেন্দ্রীয় শহিদ মিনার ভেঙে পুনরায় নির্মাণ করা হচ্ছে। পাশেই মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহিদ মিনারে প্রথমবারের মতো শ্রদ্ধা জানানোর কর্মসূচির আয়োজন করে সিটি করপোরেশন। রাতে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

রাতে বৃষ্টি হলেও ভোর থেকে আকাশ ছিল পরিষ্কার। সোমবার ২১ ফেব্রুয়ারি ভোর থেকেই শুরু হয় শহিদ মিনার প্রাঙ্গণে মানুষের আনাগোণা। শুরু হয় প্রভাতফেরি। বিভিন্ন সংগঠনের কর্মী, শ্রেণি-পেশার মানুষ প্রভাতফেরিতে যোগ দেন। কারও কণ্ঠে একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’, আবার কারও কণ্ঠে ¯েøাগান। কারও হাতে ব্যানার, কারও হাতে বর্ণমালা, কেউ বা নিয়েছিলেন লাল-সবুজের পতাকা, ভাষার জন্য আন্দোলনের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে যে পতাকা পেয়েছে বাঙালি।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে নেতাকর্মীরা শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র খোরশেদ আলম সুজন, সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুস ছালামসহ নেতাকর্মীরা ছিলেন। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোছলেম উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমান নেতাকর্মীদের নিয়ে ফুল দেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে নেতাকর্মীরা শহিদ মিনারে ফুল দেন। ওয়ার্কার্স পার্টি, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ ও সাধারণ সম্পাদক শরীফ চৌহানের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দেন। বাসদ (মার্ক্সবাদী), গণমুক্তি ইউনিয়ন, জাসদ, ন্যাপ, জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর এবং দক্ষিণ জেলার আহবায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে নেতাকর্মীরা শহিদ মিনারে ফুল দিয়েছেন।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তালেব আলী ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দেন। সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজে ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন এবং চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের নেতৃত্বে নেতাকর্মীরা নিজ নিজ কলেজে শহিদ মিনারে ফুল দেন।

চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অ্যানি সেন ও সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা অস্থায়ী শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা বর্ণমালা মিছিল বের করেন। মিছিল শেষে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক গণসংগঠন উদীচী চট্টগ্রাম শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। এ সময় উদীচী চট্টগ্রামের সহ-সভাপতি প্রবাল দে, বিধান বিশ্বাস, সুমন সেন ও তপন শীল, সহ-সম্পাদক মনীষ মিত্র চৌধুরী, কোষাধ্যক্ষ বাবলা চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য দীপা বিশ্বাস, মীর এনায়েতউল্লাহ সানি, সঙ্গীতা ঘোষ এবং শিল্পীরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে নগরীর নিউমার্কেট মোড়ে ভাষার জন্য প্রাণ বিসর্জন দেয়া বীরদের শ্রদ্ধা জানিয়ে গণসঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, খেলাঘর চট্টগ্রাম মহানগর, সেক্টর কমান্ডারস ফোরাম, চট্টগ্রাম মহানগর যুবলীগ, যুব ইউনিয়নসহ আরও বিভিন্ন সংগঠন শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর এ কে এম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মোহীত উল আলম, প্রধান প্রকৌশলী আবু তাহের, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিম, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন তৌফিক সাঈদ, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান সোহেল এম. শাকুর, ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন মঈনুল হক, গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির, তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, প্রক্টর আহমদ রাজীব চৌধুরী ও ডেপুটি লাইব্রেরিয়ান কাউছার আলম ছিলেন।

 

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...