রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সাথে লায়ন্স ফাউন্ডেশনের সমঝোতা চুক্তি স্বাক্ষর

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন কার্যনির্বাহী কমিটির ১৭তম নিয়মিত সভা ১১ নভেম্বর শনিবার দুপুর ২ টায় সংগঠনের কনফারেন্স রুমে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও এশিয়ান গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা: প্রবীর কুমার দাশ, অধ্যাপক ডা: মোঃ আবু তারেক ইকবাল, ট্রেজারার নাসির উদ্দিন চৌধুরী, জনসংযোগ সম্পাদক এস.এম আবু তৈয়ব, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা: সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, ডা: এ কে এম নাছির উদ্দিন, অনারারী এডভাইজার (ল্যাব) আবুল কালাম তোফা, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ডা: প্রকাশ কুমার চৌধুরী, আশরাফুল আলম আরজু উপস্থিত ছিলেন।

নির্ধারিত আলোচ্যসূচি মোতাবেক অনুষ্ঠিত উক্ত সভায় সভার সভাপতি অংশগ্রহনকারী সকল সদস্যবৃন্দকে স্বাগত জানান এবং সংগঠনের মহাসচিবকে আলোচ্যসূচি মোতাবেক কার্যক্রম উপস্থাপনের অনুরোধ জানান।

আলোচ্যসূচি মোতাবেক সভার কার্যক্রম শুরু হয় এবং সংগঠনের সার্বিক কার্যক্রম ব্যাপক ভাবে প্রচার প্রচারণা সহ সমাজের অস্বচ্ছল শ্রেণির রোগীবৃন্দের প্রতি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে রোগী সেবা কার্যক্রমকে জোরদারকরণের ব্যাপারে আলোচনা, পর্যালোচনা সহ সংশ্লিষ্ট বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সংগঠনের প্রচার কার্যক্রম বৃদ্ধিকল্পে সার্বিক কার্যক্রম আরো জোরদারকরণসহ সংগঠনের সার্বিক কার্যক্রম বহুমুখী করণের অভিমত ব্যক্ত করা হয়।

কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন এবং চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের পক্ষে সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা: প্রবীর কুমার দাশ এবং চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের পক্ষে উক্ত সংগঠনের অনারারী সেক্রেটারী ডা: দেবাশীষ দত্ত স্ব স্ব স্বাক্ষর প্রদান করেন। দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরকৃত এই সমঝোতা চুক্তি মোতাবেক উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক রেফারকৃত রোগীকে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রদানসহ এতদসংশ্লিষ্ট বিষয়ে উভয় প্রতিষ্ঠান সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

সভার সভাপতি নিয়মিত সভা এবং সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের এই ঐতিহাসিক মুহুর্তে উপস্থিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...